টেকলাইফ
মোবাইল ব্যালেন্স ব্যবহার করে খেলা দেখতে পারবেন গ্রাহকরা 

গ্রামীণফোনের সাথে র‍্যাবিটহোলবিডি’র পার্টনারশিপ

সান নিউজ ডেস্ক: এখন থেকে ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সুবিধার মাধ্যমে খেলাসহ র‍্যাবিটহোলবিডি’র অন্যান্য স্ট্রিমিং সেবা উপভোগ করতে পারবেন টেক সার্ভিস লিডার এবং ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোনের গ্রাহকরা।গ্রামীণফোন ব্যবহারকারীরা এখন তাদের মোবাইলের এয়ারটাইম ব্যালেন্স ব্যবহার করে নির্দিষ্ট প্যাকেজ কিনে র‍্যাবিটহোলবিডি’র অ্যাপ এবং ওয়েবসাইটের ((https://www.rabbitholebd.com/) দারুণ সব ওয়েব কনটেন্ট উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: আত্মসমর্পণ করেছে ৬০০ রুশ সেনা

জিপিহাউজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চীফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম; কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ.এস.এম. রফিক উল্লাহ, গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার, এবং হেড অব ডিওবি অ্যান্ড এপিআই কাজী হামিদুর রহমান সহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ নিয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার (সিডিএসও) সোলায়মান আলম বলেন, “এই সেবা খেলাপ্রেমীদের খেলাসহ এবং অন্যান্য প্রিমিয়াম কনটেন্ট উপভোগের ক্ষেত্রে নতুন মাত্রা তৈরি করতে যাচ্ছে। স্বাচ্ছন্দ্যময় এবং উদ্ভাবনী উপায়ে আমরা আমাদের ৮ কোটিরও বেশি গ্রাহকদের ডিজিটাল চাহিদা পূরণে সবসময় এগিয়ে থাকার চেষ্টা করছি এবং গ্রামীণফোন সংযোগের সাথে তাদের সর্বাধুনিক সব সমাধান প্রদানের মাধ্যমে সম্ভাবনা উন্মোচনে সহায়তা করছি।”

তিনি আরো বলেন, “এ সেবা উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম আরো প্রসারিত হয়েছে, যা আরো বড় পরিসরে এবং বহুল আঙ্গিকে ব্যবহারকারীদের ইন্টারনেটের সুবিধা প্রদান করবে। এবং এক্ষেত্রে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

আরও পড়ুন: সানি লিওন খুবই ভালো

র‍্যাবিটহোলবিডি’র কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ.এস.এম. রফিক উল্লাহ বলেন, “আমরা দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের পার্টনার হতে পেরে আনন্দিত। কেননা, আমরা বিশ্বাস করি, প্রতিষ্ঠানটির বিস্তৃত ফোরজি নেটওয়ার্ক কাভারেজের মাধ্যমে আমরা আমাদের সেবাকে দেশব্যাপী আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে পারবো। এ ফিচারটি ব্যবহার করা গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক হবে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে অদ‚র ভবিষ্যতে এমন আরো সমন্বিত উদ্যোগের ব্যাপারে আমরা আশাবাদী।”

প্রথম মোবাইল অপারেটর হিসেবে র‍্যাবিটহোল প্ল্যাটফর্মের জন্য ডিরেক্ট অপারেটর বিলিং সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন। এ সুবিধা উপভোগে গ্রাহকদের জন্য রয়েছে একটি দৈনিক প্যাকেজ (২০ টাকায় ২৪ ঘণ্টার মেয়াদে একবারে সকল কনটেন্ট দেখার সুবিধা), একটি মাসিক প্যাকেজ (৯৯ টাকায় ৩০ দিনের মেয়াদে একবারে কিংবা অটো-রিনিউয়াল সুবিধায় সকল কনটেন্ট উপভোগের সুবিধা) এবং একটি ৬-মাসের প্যাকেজ (৪৯৯ টাকায় ১৮০ দিনের মেয়াদে একবারে কিংবা অটো-রিনিউয়াল সুবিধায় সকল কনটেন্ট দেখার সুবিধা)।

আরও পড়ুন: ২৪ ঘণ্টা হাফপাসের দাবিতে বিক্ষোভ

পছন্দমতো প্যাকেজটি বেছে নিয়ে ব্যবহারকারীরা গ্রামীণফোনের দ্রুতগতির বাফারমুক্ত ফোরজি ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজ সহ আইপিএল, ইপিএল ইত্যাদির মতো অসংখ্য রেগুলার এবং প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারি মাসে বিটিআরসি গ্রামীণফোনকে শর্তসাপেক্ষে ডিওবি’র মাধ্যমে ডিজিটাল কনটেন্ট সেবা পরিচালনার অনুমতি প্রদান করে। শর্তানুসারে, বহারকারীরা সর্বোচ্চ মাসিক ৬০০ টাকা এবং বার্ষিক ৩০০০ টাকা ব্যয়সীমার মধ্যে এ সেবা গ্রহণ করতে পারবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে মার্কেট দখলে বাধা দেওয়ায় নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে...

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকে...

ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অ...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

মাদারীপুরে মানবপাচারের ভয়ংকর প্রতারণা ফাঁদ: নিঃশ্ব অসহায় পরিবার

প্রথমে স্বপ্নের হাতছানি। পরে কৌশলে লিবিয়া নিয়ে মাফিয়াদের হাতে বিক্রি করে নির্...

ফুলবাড়ীতে বিদেশী  শুটার গান, গুলি ও মাদক উদ্ধার

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকা হতে বিদেশী ০২টি ওয়ান শুটা...

দীর্ঘ দুই দশক পর বরিশালে এলেন তারেক রহমান

যারা নতুন জালিম হিসেবে আর্বিভূত হয়েছে, যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া সিল-ব্...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় বাঁধা অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো...

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রভাষক নিয়োগে শিক্ষক নিবন্ধনে (আল কুরআন, আল হাদিস, আরবি সাহিত্য ও আল ফিকহ বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা