টেকলাইফ

স্যামসাং গ্যালাক্সি এস২২ লুফে নিতে রেকর্ড সংখ্যক প্রি-অর্ডার

সান নিউজ ডেস্ক: গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোর জন্য রেকর্ড সংখ্যক প্রি-অর্ডার জমা পড়েছে, যা গ্যালাক্সি এস২১ সিরিজের স্মার্টফোনগুলোর চেয়েও দ্বিগুণ। এখন পর্যন্ত, গ্যালাক্সি এস সিরিজের মোট বিক্রির ৬০ শতাংশ হয়েছে গ্যালাক্সি এস২২ আল্ট্রার মাধ্যমে। নাইটোগ্রাফি এবং এআই অ্যাডভান্সমেন্টের সমন্বয়ে গ্যালাক্সি এস২২ ও এস২২+ ডিভাইসগুলো স্মার্টফোনের চিরাচরিত প্রথা ভেঙেছে।

আরও পড়ুন: সানি লিওন খুবই ভালো

ব্যবহারকারীরা ডিভাইসগুলো দিয়ে আরও ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও ধারণ করতে পারবেন। এস পেন এর মাধ্যমে এস সিরিজের ফোনগুলো সৃজনশীল উপায়ে ব্যবহার করা যাবে, যা গ্যালাক্সি এস২২ আল্ট্রা ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্তের সূচনা করবে। এর আগে, এস পেন ব্যবহারের সুবিধা শুধু গ্যালাক্সি নোট ডিভাইসগুলোতে ছিলো।

এ নিয়ে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “স্মার্টফোন ব্যবহারকারীদের সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তির ফোন ব্যবহারে অনুপ্রাণিত করতে স্যামসাং সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোই এর প্রকৃষ্ট উদাহরণ। এ কারণেই, গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলো প্রি-অর্ডারের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।”

প্রসঙ্গত, টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে স্যামসাং নিউজরুম ভিজিট করুন: news.samsung.com

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা