টেকলাইফ

বেলুনের মতো ভাসবে ইনস্ট্যান্ট মেসেজ!

সান নিউজ ডেস্ক: অ্যান্ড্রয়েড সংস্করণে ‘আইবাবল’নামক নতুন একটি ফিচার চালু করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। এর মাধ্যমে প্রযুক্তিপ্রেমীরা আরও সহজ ও কার্যকরী উপায়ে যোগাযোগ করতে সক্ষম হবে।

আরও পড়ুন: আরও ৮ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

এই ফিচারের ফলে বন্ধুদের দেয়া মেসেজ স্ক্রিনে বেলুনের (বাবল) মতো ভেসে থাকবে, আর তাই ব্যবহারকারীরা কোনো প্রয়োজনীয় মেসেজ মিস করবেন না। এভাবে প্রিয়জনদের সাথে সম্পর্ক হবে আরও দৃঢ়।

অন্য কাজ করার সময় এই ফিচারটি ব্যবহারকারীদের তাদের মেসেজ (যা স্ক্রিনে বেলুনের মতো ভাসবে) সহজে লক্ষ্য করতে সাহায্য করবে। ফলস্বরূপ, তারা তাদের কাছের মানুষদের সাথে আরও কার্যকর উপায়ে যোগাযোগ বজায় রাখতে বা বন্ধন দৃঢ় করতে সক্ষম হবেন। এই ফিচারটি ব্যবহারের সময় ব্যবহারকারীরা প্রয়োজনীয় স্বাধীনতা পাবেন।

ব্যবহারকারীরা ‘অল কন্ট্যাক্টস’ বা নির্বাচিত সর্বোচ্চ পাঁচজন কাছের মানুষের জন্য ‘মেসেজ অ্যালার্ট’ ফিচারটি ব্যবহার করতে পারবেন। নির্বাচিত পরিচিতজনেরা ব্যবহারকারীদের সাথে যোগাযোগ শুরু করলে, সেসব বন্ধুদের অ্যাভাটার এবং চ্যাট যদি থাকে তা স্ক্রিনে ভেসে উঠবে এবং ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে তা দেখতে পাবেন।

আরও পড়ুন: ভক্তরা আমার জন্য রোজা রেখেছেন

নতুন এই আইবাবল ফিচারটি ব্যবহারকারীদের বেশ কিছু সুবিধা প্রদান করবে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যা ব্যবহারকারীদের কাছের মানুষদের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করবে। ফলে একজন ইমো ব্যবহারকারী তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদেরকে অগ্রাধিকার দিতে পারবেন। এছাড়াও ইমো’র আইবাবল চ্যাট অপশনের জন্য স্ক্রিনে অল্প জায়গা প্রয়োজন হয় এবং ব্যবহারকারীর কাছের মানুষদের অনলাইন স্ট্যাটাস সম্পর্কিত নোটিফিকেশনের সুবিধাও যুক্ত করা হয়েছে এই ফিচারটিতে।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে অস্বীকার করবে বিএনপি

এই ফিচারটি সক্রিয় করতে, ব্যবহারকারীদের ইমো অ্যাপের প্রোফাইল পেইজে প্রবেশ করে ‘আইবাবল’ ফিচারটি খুঁজে বের করে তাতে ট্যাপ করতে হবে। এরপর, আইবাবল ফিচারের পেইজে, ‘টার্ন অন সুইচ’ সক্রিয় করতে হবে। সক্রিয় করার পর, ব্যবহারকারীরা ‘মেসেজেস’ এবং ‘অনলাইন নোটিফিকেশন’ এর জন্য বিভিন্ন ইউজার গ্রুপ বেছে নিতে পারবেন। এছাড়াও, ব্যবহারকারীরা ‘ফ্লোটিং বাবল’ এ চাপ দিয়ে একে স্ক্রিনের নীচের কেন্দ্রে ‘ঢ’ চিহ্নের কাছে টেনে এনে এই ফিচারটি সরিয়ে ফেলতে পারবেন।

ইমো ব্যবহার করতে ইচ্ছুক ব্যক্তিরা অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে ক্লিক করুন: https://apps.apple.com/US/app/id336435697?mt=8

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা