টেকলাইফ

ভারত বিশ্বে সবচেয়ে বেশি সফটওয়ার ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে 

আন্তর্জাতিক ডেস্ক: ভারত বিশ্বে সবচেয়ে বেশি সফটওয়ার ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে। ৫০ লাখেরও বেশি সফটওয়ার ডেভেলপার ভারতে কাজ করছেন। আর গত ৬ মাসে ১০ হাজারেরও বেশি স্টার্ট-আপ নিবন্ধন হয়েছে ভারতে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভার্চুয়াল ভাষণে সোমবার এসব দাবি করেছেন । খবর ইন্ডিয়া ডটকমের।

কুইন এলিজাবেথ প্রাইজ ফর ইঞ্জিনিয়ারিং-এর একটি গ্লোবাল রিপোর্টের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময় জানায়, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ক্ষেত্রে আগ্রহের দিক দিয়ে ভারতীয়রাই তালিকার শীর্ষে। ১৬-১৭ বছর বয়সীদের মধ্যে ভারতের ৮০ শতাংশ শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হতে চান। অথচ ওই বয়সী মাত্র ২০ শতাংশ ব্রিটিশ এবং ৩০ শতাংশ মার্কিনির ইচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার।

মোদি বলেন, ‘স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে ভারত। সেইসঙ্গে দেশে করোনাভাইরাস টিকার ১৫৬ কোটি ডোজ প্রদানের বিষয়টি উদযাপন করছে। সেই অবস্থায় বিশ্বকে আশার তোড়া উপহার দিয়েছে ভারত। এই তোড়ায় গণতন্ত্রের প্রতি ভারতীয়দের অটুট আস্থা আছে। একবিংশ শতাব্দীর পৃথিবীকে ক্ষমতায়নের জন্য প্রযুক্তি আছে আমাদের। সেইসঙ্গে আছে ভারতীয়দের মানসিকতা এবং প্রতিভা।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, কর্পোরেট করের হার কমিয়ে দিয়ে আমরা প্রতিযোগিতামূলক হয়ে উঠছি। এটাই ভারতে বিনিয়োগের সেরা সময়। আত্মনির্ভরতার পথে হাঁটার মধ্যেই ভারত শুধুমাত্র বিভিন্ন প্রক্রিয়া (সরকারে লাল ফিতের ফাঁস) সরল করার লক্ষ্য নিচ্ছে না, বরং বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধির জন্য বিশেষ উৎসাহ বা ইনসেনটিভ প্রদান করছে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে গিয়ে আজ আমরা ১৪ টি ক্ষেত্রে ২৬ বিলিয়ন ডলার মূল্যের বিশেষ উৎসাহ বা ইনসেনটিভ প্রকল্প চালু করেছি।

সূত্র: ইন্ডিয়া ডটকম, হিন্দুস্তান টাইমস,

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা