টেকলাইফ

নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যা‌প ব্যবহার

সান নিউজ ডেস্ক : হোয়াটসঅ্যাপ ফেসবুকের একটি অঙ্গ প্রতিষ্ঠান। যার মাধ্যমে খুব সহজে বার্তা, অডিও ও ভিডিও পাঠানো সম্ভব। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন একটি ফোন নম্বর। অনেকেই নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যা‌পে মেসেজ করতে চান। কিন্তু অ্যাপটিতে এখন পর্যন্ত এমন ফিচার যুক্ত করা হয় নি। তবে আপনি চাইলে মোবাইল নম্বর গোপন রে‌খে অথবা সিম কার্ড ব্যবহার না করেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার উপায়

১। প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।

২। এবার TextNow নামের অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপ আপনাকে একটি ইউনিক ফোন নম্বর দেবে, যা ব্যবহার করে আপনি হোয়‌টিসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

৩। TextNow অ্যাপ ওপেন করে ফোন নম্বর লিখে রাখুন। হোয়াটসঅ্যাপ লগ-ইন করতে প্রয়োজন হবে এই নম্বর।

৪। এবার ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে TextNow নম্বরটি ব্যবহার করে লগ ইন করুন।

৫। এসএমএস ভেরিফিকেশন ফেল করার জন্য অপেক্ষা করুন। এবার আপনার ফোনে কলব্যাকের অপশন দেখতে পাবেন। সেখানে কল মি অপশন সিলেক্ট করুন। এবার আপনার ওই নম্বরে কল করবে হোয়াটসঅ্যাপ।

৬। কল এলে তা রিসিভ করে ফোনের মাধ্যমে জানানো ভেরিফিকেশন কোড লিখে রাখুন। কোডটি হোয়াটসঅ্যা‌পে বসিয়ে ভেরিফিকেশন শেষ করুন।

৭। কোড বসানোর পরে ধাপে ধাপে ভেরিফিকেশন পদ্ধতি শেষ করুন।

ভেরিফিকেশন পদ্ধতি শেষ হলেই ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ, যেখানে আপনার ফোন নম্বরটি গোপন থাকবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা