টেকলাইফ

বড় পরিবর্তন নেই আইফোন ১৩ তে

সান নিউজ ডেস্ক : বেশ কয়েকটি আপডেট ও নতুন ফিচার নিয়ে বাজারে আসছে আইফোন ১৩। বিষয়টি নিশ্চিত করেছিলো অ্যাপল কর্তৃপক্ষ। কিন্তু এখন শোনা যাচ্ছে নতুন সিরিজে নেই বড় কোনো পরিবর্তন। এতে এ-১৫ চিপ ও ফাইভজি মডেম ছাড়া প্রত্যাশিত কিছুই থাকছে না। চলতি সপ্তাহে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ডিজিটাইমসের বরাতে ফোর্বসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নতুন আইফোনের ডিজাইন ফাঁস হওয়ার পর জানা গেছে, এতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। অথচ চলতি বছরের শুরু থেকেই অ্যাপল বড় পরিবর্তনের কথা বলে আসছিল।

একই সঙ্গে বলা হয়েছে, ক্যামেরা ও ব্যাটারির পরিবর্তনের পাশাপাশি নতুন ডিসপ্লে এবং এ-১৫ চিপ ও ফাইভ-জি মডেম থাকবে। কিন্তু নতুন সিরিজে থাকছে কেবল এ-১৫ বায়োনেট চিপসেট ও ফাইভ-জি।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৩ সিরিজ বাজারে আনবে অ্যাপল।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা