টেকলাইফ

সিইও পদ ছাড়ছেন জেফ বেজোস

সান নিউজ ডেস্ক : অনলাইনের ছোট্ট বই বিক্রেতা থেকে অ্যামাজনের মতো বৃহৎ প্রতিষ্ঠান যার হাতে গড়ে উঠেছিলো সেই জেফ বেজোস সোমবার (৫ জুলাই) অ্যামাজনের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

সিইও পদ ছাড়লেও প্রযুক্তি ও ই-কমার্স সংস্থার সবথেকে বড় শেয়ারের মালিকানা থাকছে বেজোসের কাছে। কিন্তু সিইও পদ ছাড়ার পর অ্যামাজনের নীতি সংক্রান্ত বিষয়ে তার ভূমিকা কী হবে, তা এখনও স্পষ্ট নয়। বেজোস নিজেও সে বিষয়ে খোলসা করেননি।

আগামী ২০ জুলাই তিনি ভাই এবং সবচেয়ে ভালো বন্ধু মার্কের সঙ্গে মহাকাশে যাচ্ছেন। বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণ শুরুর পরিকল্পনা রয়েছে বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’-এর।

পাশাপাশি অ্যামাজনের তহবিলে বৈদ্যুতিক পিকআপ তৈরির প্রকল্প হাতে নিয়েছেন। এছাড়া হলিউড তারকা ডোয়েন জনসনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন বেজোস। সমুদ্রের ধারে হাসি মুখে দেখা যাচ্ছে দুজনকে। তারা জানিয়েছেন, অ্যামাজন স্টুডিয়োজ-এর ব্যানারে একটি সিনেমা করছেন তারা। অর্থাৎ এ বার সিনেমায়ও নজর দিচ্ছেন বেজোস।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা