টেকলাইফ

ফিঙ্গারপ্রিন্ট সমস্যার ২ সমাধান

সান নিউজ ডেস্ক : বর্তমান সময়ের সবচেয়ে উপকারী ও ব্যবহৃত প্রযুক্তি হলো স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট ফিচার। এটি ব্যবহারে স্মার্টফোনের নিরাপত্তা যেমন বেড়েছে, তেমনি সহজ হয়েছে ফোন চালু করা। তবে মাঝে মধ্যে বিষয়টি নিয়ে বেশ ঝামেলাতেও পড়তে হয়। যেমন–কোনো সময় যদি হাত অপরিষ্কার কিংবা ভেজা থাকে তখন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে লক খোলা কষ্টকর। এমনকি অনেক সময় লক খোলেও না।

আবার অনেকেই বিপদে পড়েন আঙ্গুলের ছাপ অস্পষ্ট হয়ে যাওয়ার কারনে। এমন আরো অনেক রকমের সমস্যা আছে। তবে এসব সমস্যার সমাধানে দুটি উপায় জেনে রাখতে পারেন-

মাঝখানের আঙ্গুলের ছাপ ব্যবহার করুন: আমাদের হাতের মাঝখানের আঙ্গুল কম ব্যবহার হয়। তাই ক্ষয়ে যাওয়া সম্ভাবনাটাও অনেক কম থাকে। তাই এসব সমস্যার সমাধানে বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর তুলনায় মধ্যমার ছাপ ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করা ভালো।

আঙ্গুলের পাশ ব্যবহার করুন : ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেট করার সময় পুরো আঙ্গুলের ছাপ দিতে হয়। তবে আমরা লক খোলার ক্ষেত্রে মাঝখানের অংশটুকুই ব্যবহার করি। যখন মাঝখানের অংশ কাজ করবে না, তখন আঙ্গুলের অন্য কোনো পাশ ব্যবহার করতে পারেন।

আঙ্গুলের ব্যবহার নিয়ে অনেক কথাই হলো, তবে ছাপ দেয়ার জায়গাটাও পরিষ্কার রাখতে হবে। খেয়াল রাখবেন, যাতে ওই অংশে মারাত্মক কোনো দাগ না পড়ে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা