টেকলাইফ

করোনা শংকটে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের সুসংবাদ

টেকলাইফ ডেস্ক:

করোনাভাইরাসজনিত সংকটময় পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দারুণ এক সুসংবাদ দিল সামাজিক এ যোগাযোগ মাধ্যমটি।

জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে এতোদিন ভিডিওকলে একসঙ্গে চারজন কথা বলার সুযোগ ছিলো। এবার নতুন করে আরো চারজনকে যোগ করার সুযোগ দেয়া হয়েছে।

অর্থাৎ এখন থেকে একসঙ্গে আটজন ভিডিওকলে কথা বলতে পারবেন।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এখন থেকে একসঙ্গে আটজন ভিডিওকলের সুবিধা নিতে পারবেন। আর ফেসবুক জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে সব হোয়াটসঅ্যাপ গ্রাহক এ ফিচার ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে হোয়াটসঅ্যাপ থেকে একসঙ্গে আটজন ভিডিওকলের ফিচার প্রকাশ করেছেন কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ।
তিনি বলেন, নিয়মিত ৭০ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার ব্যবহার করে কল করেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে চারজনের পরিবর্তে এবার হোয়াটসঅ্যাপ কলে আটজন যোগ দিতে পারবেন।

এদিকে হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট টুইটারে জানিয়েছেন, এই ফিচার আগামী সপ্তাহের মধ্যে সব আইফোন ও অ্যানড্রয়েড গ্রাহকের কাছে পৌঁছে যাবে।

এছাড়া মার্ক জাকারবার্গ ম্যাসেঞ্জার রুম লঞ্চের কথাও জানিয়েছেন। এর ফলে ম্যাসেঞ্জার থেকে একসঙ্গে ৫০ জন ভিডিও কনফারেন্স করতে পারবেন।

জুমকে টেক্কা দিতেই ফেসবুক এ ফিচার এনেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা