খেলা

মুজিববর্ষে এশিয়া একাদশে খেলবেন চার বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ ও ২১ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২ ম্যাচের মুজিব হান্ড্রেড টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজে এশিয়া একাদশের হয়ে মাঠে নামবেন বাংলাদেশি চার ক্রিকেটার।

দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে এশিয়া একাদশের হয়ে খেলবেন তিন মহীরূহ তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা। তাদের সঙ্গে থাকতে পারেন একজন টাইগার বোলার। তিনি কে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত হবে এশিয়া একাদশ। ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মাদের ব্যাপারে বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিসিবি।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ইভেন্ট হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার মধ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার এই ম্যাচ উল্লেখযোগ্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুত্রে জানা যায়, এরইমধ্যে তারা এশিয়ার দেশগুলোতে ক্রিকেটারের অংশগ্রহনের ব্যাপারে যোগাযোগ শুরু করেছেন। দলে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে রাখছেন না তারা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা