সংগৃহীত ছবি
খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে আছেন তানজিদ তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এর আগে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপের মূলপর্বেও জায়গা করে নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন জুনিয়র তামিম। ফলে লিটন দাস ও তানজিদ তামিম স্বীকৃত দুই ওপেনারই শুরু করবেন বাংলাদেশের ব্যাটিং ইনিংস। এছাড়া একাদশে রয়েছেন তিন পেসার—তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজ। সঙ্গে দুই স্পিনার—সাকিব ও মিরাজ, এছাড়া আলাদা কোনো স্পিনার না রাখায় বোলিংয়ে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে।

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ৯ জয় নিয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। বাকি ৬ ম্যাচে জিতেছে আফগানরা। ওয়ানডে বিশ্বকাপে দুইবারের দেখায় প্রত্যেকবারই একপেশে লড়াইয়ে জিতেছে বাংলাদেশ।

আরও পড়ুন : চ্যালেঞ্জিং পুঁজি পেল পাকিস্তান

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

প্রশাসনে বড় রদবদল, একাধিক অতিরিক্ত সচিবের বদলি ও পদায়ন

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের ম...

জাতিসংঘ সাধারণ পরিষদে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধার...

হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মো. সোহাগ (১২) নামে এক শিশুর ম...

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইন্টারনেট সংযোগের তার মেরামতের কাজ করতে গিয়ে ব...

অভিযানে আটক আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৬৮ নেতা-কর্মী

চট্টগ্রাম নগরীতে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পরিচালিত বিশেষ অভিযানে আওয়াম...

সাকিব-লিটনের কাতারে জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন অধিনায়ক নিগার সুল...

এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর, কমলো ১২ কেজি সিলিন্ডারের দাম

এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। বাংলাদেশ এনার্জি রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা