সংগৃহীত ছবি
খেলা

ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

আরও পড়ুন : মাঠে নামবে পাকিস্তান-নেদারল্যান্ডস

শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধি ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নেমে জয় পায় নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। টস জিতে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আাজমকে।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে যেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের বদলাই নিয়েছে নিউজিল্যান্ড। দুর্দান্ত জয়ে কাল টুর্নামেন্ট শুরু করেছে কিউইরা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আজ এবারের আসরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। বিশ্বকাপ শুরুর মিশনে আজ ম্যান ইন গ্রিনদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিত সিং, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিডি, আরিয়ান দত্ত, তেজা নিদামানুরু, সাকিব জুলফিকার, লোগান ফন বিক, রোলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল হক, মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান, হারিস রউফ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, সৌদ শাকিল, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা