সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নজর কাড়বে ৫ পেসার

স্পোর্টস ডেস্ক: আগামী ৫ অক্টোবর পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। বৈশ্বিক এই মহাযজ্ঞে ১০ দল একে অন্যের বিপক্ষে লড়বে শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনে। দেড় মাসের এই মহাযজ্ঞকে ঘিরে বেশ আগে থেকেই শুরু হয়েছে উন্মাদনা। তেমনই এক ভবিষ্যদ্বাণী করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন।

আরও পড়ুন: বাংলাদেশের দাপুটে জয়

অনেকেই জানাচ্ছেন শিরোপাজয়ের ক্ষেত্রে ফেভারিট কোন দল। কেউবা বলছে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে কারা সে বিষয়ে। আবার কেউবা জানাচ্ছেন তার চোখে দেখা বিশ্বকাপের আলো ছড়াতে পারা ক্রিকেটারদের তালিকায় কারা থাকছেন।

ডেল স্টেইন বলেছেন আসন্ন বিশ্বকাপে আগুন ঝড়ানো বোলিং করে তাক লাগিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে কোন ৫ পেসারের।

স্টেইনের পছন্দের সেই তালিকায় নেই বাংলাদেশি কোনো পেসার। সাবেক এ তারকার মতে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, ভারতের মোহাম্মদ সিরাজ, ইংল্যান্ডের মার্ক উড, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবারের বিশ্বকাপে আলো ছড়াতে পারেন।

আরও পড়ুন: সাকিবকে নিয়ে দুঃসংবাদ

চলতি বছর ১২ ম্যাচে আফ্রিদির ঝুলিতে পুরেছেন মোট ২৪ উইকেট। এদিকে বছরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে সিরাজ ও উড। চলতি বছর ১৪ ম্যাচ খেলে সিরাজ শিকার করেছেন ৩০ উইকেট। কিছুদিন আগে এশিয়া কাপের ফাইনালে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

সর্বশেষ অ্যাশেজে বল হাতে অনাবদ্য ছিলেন ইংলিশ পেসার মার্ক উড। সিরিজের শেষদিকে সুযোগ পেয়ে ৩ ম্যাচে বাগিয়ে নিয়েছিলেন ১৪ উইকেট। সতীর্থ ক্রিস ওকসের সাথে তার জোটবদ্ধ পারফরম্যান্স ৫ ম্যাচের সিরিজটি ২-২ ব্যবধানে ড্র করে ইংল্যান্ড।

এদিকে ইনজুরি ও ফর্মহীনতা থাকা সত্ত্বেও কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও প্রোটিয়া তারকা রাবাদা আসন্ন বিশ্বকাপে দুর্দান্ত কিছু করতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্টেইন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা