সংগৃহীত
খেলা

আবাহনীর ‘ফাইনাল’ আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী আরও একবার নিজের পুরাতন প্রতিপক্ষের মুখোমুখি। বর্তমানে আকাশী নীল শিবির এএফসি কাপের শিডিউল নিয়েই ব্যস্ত আছে।

আরও পড়ুন: ভারতের এশিয়া কাপের দল ঘোষণা

আজ মঙ্গলবার (২২ আগস্ট) মূল পর্বে যাওয়ার লড়াইয়ে কলকাতার সল্ট লেকে মাঠে নামবে তারা।

এএফসি কাপের প্লে অফ ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা আবাহনী ও মোহনবাগান সল্ট লেকে মুখোমুখি হবে। এ ম্যাচে জয়ী দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। ২ দলের কাছেই ম্যাচটি তাই ফাইনাল।

জোনাল ২০১৯ সালে আবাহনী এএফসি কাপের সেমিফাইনালে খেলেছিল। আকাশি-নীল জার্সিধারীরা এরপর আর মুল পর্বে খেলতে পারেনি। মোহনবাগানের বিপক্ষে ৩-১ গোলে হেরে বাদ পড়তে হয়েছে আবাহনীকে গত বার। ভারতের অন্যতম পরাশক্তি এবারও বড় বাধা মোহনবাগান সুপার জায়ান্ট।

আরও পড়ুন: এশিয়া কাপ শেষ এবাদতের!

গতকাল ২ ভাগে আবাহনী দল কলকাতায় পৌছে, সন্ধ্যায় সল্ট লেকে অনুশীলন করে। আবাহনীর পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোস অনেকটাই সতর্ক আজকের ম্যাচ নিয়ে, 'বক্সের ভেতরে ভয়ঙ্কর তারা। তাদের এখানেই আমাদের থামাতে হবে। তাদের থামাতে না পারলে ব্যবধানটা বড় হয়ে যাবে। ম্যাচের ফল হয়তো আমাদের পক্ষে থাকবে না।'

এরপরও আশা দেখছেন কোচ, ' আমাদের জেতার সামর্থ্য রয়েছে। আশা করি ভালো কিছু হবে। '

এর আগে আবাহনী প্রিলিমিনারি রাউন্ডে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারায়। মোহনবাগান ৩-১ গোলে নেপালের মাহিন্দ্রাকে হারিয়ে প্লে অফে উঠেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা