ছবি-সংগৃহীত
খেলা

‘সেরাটা দেওয়ার চেষ্টা করব’

স্পোর্টস রিপোর্টার : দেশের ঘরোয়া ক্রিকেটে ধারবাহিক পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি।

আরও পড়ুন : বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করুন

আসন্ন এই সিরিজের প্রস্তুতি স্বরূপ সিলেটে প্রথম দিনের ক্যাম্পে দারুণ কেটেছে মৃত্যুঞ্জয়ের। জাতীয় দলের আশেপাশে থাকলেও এই প্রথম স্কোয়াডের অন্তর্ভুক্ত হয়ে সেরেছেন অনুশীলন। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন অনুশীলন করে বাংলাদেশ।

সেখানে সাংবাদিকদের মৃত্যুঞ্জয় জানালেন, খেলায় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি।

মৃত্যুঞ্জয় বলেন, ‘সেরাটা দেওয়ার চেষ্টা করব। সেটি করলেই ভালো কিছু হয়ত আসবে। তবে পারফরম্যান্স থেকে শুরু করে খেলোয়াড়ের হাতে অনেক কিছুই থাকে না, আমার হাতে কঠোর পরিশ্রম করা ও আগ্রহের ব্যাপারটি আছে। আল্লাহ লিখে রাখলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ’।

এর আগেরবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত খেলে আলোচনায় আসেন মৃত্যুঞ্জয়। আছে হ্যাটট্রিকের কীর্তিও। বল হাতে দারুণ পারফরম্যান্স করলেও ব্যাট হাতে অবশ্য এখনো তেমন একটা সুযোগ পাননি নিজেকে প্রমাণ করার।

আরও পড়ুন : বাংলাদেশিদের ফেরাতে হটলাইন চালু

সিলেটে ক্যাম্প করার প্রসঙ্গ টেনে মৃত্যুঞ্জয় বলেন, এখানকার ক্যাম্প করে অনেকটাই কাজে দিচ্ছে। ইংল্যান্ডের মত সিলেটের উইকেটেও বাউন্সের দেখা পেয়েছেন তিনি। যেটা ইংল্যান্ডের মাঠের সঙ্গে একটু হলেও মিল আছে।

প্রথম দিনের অনুশীলন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে মৃতুঞ্জয় বলেন, ‘দলের ভেতরে থেকে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এভাবে অনুশীলন করা হয়নি। এটা বড় একটা অর্জন। ভালো লাগাও কাজ করেছে। নতুন কিছু শিখতে পারছি। সে হিসেবে দিনটা ভালো গেছে।’

পেসার হিসেবে পরিচিতি পেলেও ব্যাটিংটা ভালোই করেন মৃত্যুঞ্জয়। টেলএন্ডারে ভালো ব্যাটিং নিয়েও আলাদা পরিকল্পনা করছেন এই ক্রিকেটার।

আরও পড়ুন : রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব

মৃত্যুঞ্জয় জানালেন, 'ব্যাটিং নিয়ে আলাদা প্লান আছে। আমার ভালো অলরাউন্ডার হওয়ার ইচ্ছা ছিল। হয়তো বোলিংটা ওভাবে ক্লিক করেছে তাই সবাই বোলার ভাবে। ব্যাটিংটাও ভালো আছে কিন্তু ওইভাবে ক্লিক করতে পারিনি। আশাবাদি আছি, যেদিনই ক্লিক করতে পারবো সেদিন ভালো কিছু হবে'।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আন্দোলন সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত...

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরো নয়,চাকা থেকে ছিটকে আসা টুকরো

বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহ...

থাইল্যান্ডে বারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৩০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতেরসংখ্যা বেড়ে...

ম্যারাডোনার বিশ্বকাপ রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি 

লিওনেল মেসির সামনে আরেকটি বিশ্বকাপ ইতিহাস গড়ার হাতছানি। ২০২৬ ফিফা বিশ্বকাপের...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা