ছবি-সংগৃহীত
খেলা

গাড়ি দুর্ঘটনায় আহত কিউরেটর, স্ত্রী নিহত

স্পোর্টস রিপোর্টার : ভারতে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার। এতে তার স্ত্রী সুবর্না হিঙ্গনিকার ঘটনাস্থলেই মারা গেছেন।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে ৪ নারীর মৃত্যু

মঙ্গলবার (১৮ এপ্রিল) পুনে থেকে নাগপুর যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

স্থানীয় গণমাধ্যমে এসেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে গাড়িতে স্ত্রীকে নিয়ে পুনে থেকে নাগপুরে ফিরছিলেন প্রবীণ। সমৃদ্ধি মহাসড়কের মেহকার নামক জায়গায় একটি কন্টেইনারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় প্রবীণই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন : টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

২০১৮ সালে বিসিবির কিউরেটর হিসেবে নিয়োগ পান প্রবীণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তত্ত্বাবধায়নেও কাজ করেন তিনি। সম্প্রতি ছুটি নিয়ে নিজ দেশে গিয়েছিলেন প্রবীণ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা