খেলা

জয়ে ফিরল বরিশাল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ বিপিএলে দিনের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে ফিরল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল বরিশাল। শনিবার ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেটের বিপক্ষে হার এড়াতে পারেনি বরিশাল।

আরও পড়ুন: ভারত থেকে আমদানি হচ্ছে ডিজেল

মঙ্গলবার (১০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল।

আগে ব্যাট করে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের ৩৬ বলের অপরাজিত ৫৪ আর রনি তালুকদারের ২৮ বলের ৪০ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে রংপুর। বরিশালের হয়ে ২টি করে উইকেট নেন মিরাজ ও চাতুরঙ্গ ডি সিলভা।

আরও পড়ুন: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

টার্গেট তাড়া করতে নেমে ইবরাহিম জাদরান ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় বরিশাল। দলের জয়ে ৪১ বলে ৫২ রান করেন আফগান ক্রিকেটার ইবরাহিম জাদরান। ২৯ বলে ৪৩ রান করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

এছাড়া ১৪ বলে ২৫ আর ১৪ বলে ২১ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পাকিস্তানের ইফতেখার আহমেদ ও আফগান ক্রিকেটার করিম জানাত।

আরও পড়ুন: সবাইকে স্বাস্থ্য কার্ড দেবে সরকার

বল হাতে ২১ রানে ২ উইকেট আর ব্যাট হাতে ২৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করে ম্যাচ সেরা হন বরিশালের মেহেদি হাসান মিরাজ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা