খেলা

মেসিদের আনতে দরকার ১০২ কোটি 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে ২০১১ সালে খেলে গেছে মেসিদের আর্জেন্টিনা। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল মেসি-ডি মারিয়ারা। একযুগ পর আবারও সেই আর্জেন্টিনাকে ঢাকায় এনে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে চাইছে বাফুফে।

আরও পড়ুন: দৈনিক দুই ডজন ডিম খান পাকিস্তানি পেসার!

বাফুফের এবারের উদ্যোগ গুরুত্ব বহন করে আরও বেশি। কারণ, আর্জেন্টিনা ঢাকায় এলে সেটা হবে বিশ্বচ্যাম্পিয়ন দল হিসেবে প্রথম বাংলাদেশে আসা।

ঢাকায় ২০১১ সালে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ আয়োজনে বাফুফের খরচ হয়েছিল সাড়ে ৩ মিলিয়ন ডলার। এবার দলটিকে আনতে প্রয়োজন পড়বে ৭ মিলিয়ন ডলারের মতো। আর প্রতিপক্ষ দল নিয়ে ম্যাচ আয়োজনে খরচ হতে পারে মোট ১০২ কোটি টাকা।

সোমবার (৯ জানুয়ারি) বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। এখনও জোরালো কিছু হয়নি। চেষ্টা করতে তো দোষের কিছু নেই। জুন-জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হওয়ার কথা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়। জুন-জুলাইয়ে আমরা চেষ্টা করবো।

চাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশে এলে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো ভাবেনি বাফুফে। সালাউদ্দিন বলেন, প্রতিপক্ষ কে হতে পারে সেটা এখনও চূড়ান্ত নয়। আর্জেন্টিনাকে আগে চূড়ান্ত করার পর প্রতিপক্ষ ঠিক করা হবে।

আরও পড়ুন: বিসিবির সভাপতি হতে চাই

ইতিমধ্যে বাফুফে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে তাদের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ঢাকা এনে ম্যাচ খেলানোর আগ্রহের কথা প্রকাশ করেছে।

আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে অভিনন্দন জানিয়েছিলেন বাফুফে সভাপতি। সেই অভিনন্দন বার্তায় বাফুফে সভাপতি জানিয়েছিলেন মেসিদের আবার ঢাকায় আনার আগ্রহের কথা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বাফুফে আর্জেন্টিনার পাশাপাশি ফরাসি ক্লাব পিএসজিকেও ঢাকায় এনে ম্যাচ খেলানোর চেষ্টা করছে । আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত না পেলে পিএসজিই হতে পারে শেষ চেষ্টা। তবে পিএসজির সঙ্গে মেসির চুক্তি না থাকলে ওই ক্লাবকে আনার কোনো গুরুত্ব থাকবে না বলেন বাফুফে সভাপতি।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা