খেলা

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল একাদশ

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ ফুটবল গেল (২০ নভেম্বর) থেকে মাঠে গড়ালেও এখনো মাঠে নামা হয়নি বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলের। বিশ্বকাপের হট ফেবারিট ব্রাজিল তাদের 'মিশন হেক্সা' নিয়ে মাঠে নামছে আজ। 'জি' গ্রুপের ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ ইউরোপের সার্বিয়া। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন: কে রক্ষক, কে ভক্ষক

এই ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ? কোচ তিতে অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে। তবে অনুশীলন দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে কেমন হতে পারে দল।

তিতের জন্য অবশ্য এবার দল সাজানো মধুর এক সমস্যাই হবে। প্রতিটি পজিশনেই রয়েছেন তারকা ফুটবলার। তাই সেরা একাদশ বাছতে হলে কাউকে না কাউকে বাদ দিতেই হবে।

চলতি সপ্তাহে যদিও ভিনিসিয়াস জুনিয়রকে প্রথম দলের সঙ্গেই অনুশীলন করতে দেখা গেছে। তারপরও রিয়াল ফরোয়ার্ডের শুরুর একাদশে থাকা না থাকা নিয়ে রয়েছে বড় এক ধোঁয়াশা।

আরও পড়ুন: স্পেনে বিধ্বস্ত কোস্টারিকা

ডিফেন্সিভ মিডে ফ্রেড আর কাসেমিরোর একাদশে জায়গা বলতে গেলে নিশ্চিত। অধিনায়ক হিসেবে রক্ষণ সামলানোর দায়িত্বে থাকছেন থিয়াগো সিলভাও। তার সঙ্গে দেখা যেতে পারে মার্কুইনহসকে। গোলপোস্টের নিচে অ্যালিসন বেকার আর এডারসনের মতো তারকা থাকলে তো দুশ্চিন্তার কিছু নেই।

তবে তিতের সবচেয়ে কঠিন কাজটিই হবে ফরোয়ার্ড লাইন সাজানো। এক ঝাঁক তারকা ফরোয়ার্ড তার দলে। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, আন্তনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি-কাকে রেখে কাকে বাদ দেবেন তিতে?

তবে যতটুকু জানা গেছে, অভিজ্ঞ গ্যাব্রিয়েল জেসুসকে জায়গা ছেড়ে দিতে হতে পারে রাফিনহার জন্য। নেইমার তো থাকছেনই, তার সঙ্গে রিচার্লিসনেরও একাদশে জায়গা বলতে গেলে নিশ্চিত।

আরও পড়ুন : এবার জার্মানিকে গুড়িয়ে দিল জাপান

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১)
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কুইনহস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, ফ্রেড, কাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা