খেলা
চারজাতি চুর্নামেন্ট

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

প্রস্তুতি সারতে গিয়ে চ্যাম্পিয়ন! হ্যা এমনটাই করেছে বাংলাদেশের মেয়েরা। আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই প্রস্তুতিটা ঝালাই করতে গিয়ে স্বাগতিক ভারতকে হারিয়ে চারজাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সালমা খাতুনরা।

বুধবার (২২ জানুয়ারি) পাটনায় ফাইনালে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে প্রথমে ব্যাটি করতে নেমে ৭ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশের মেয়েরা। ব্যাটিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশের মেয়েরা। মাত্র ১ উইকেট হারিয়েই ১৪তম ওভারে ৮৫ রানে পৌঁছে গিয়েছিল দলটি। কিন্তু ওই ওভারেই ৩ বলের মধ্যে সানজিদা ইসলাম ও মুরশিদা খাতুনের বিদায়ের পর রানের চাকাটা মন্থর হয়ে যায়।

দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়া সানজিদা ও মুরশিদা দুজনই করেছেন সমান ৩৪ রান। ওপেনার মুরশিদা খেলেছেন ৩৮ বল, তিনে নামা সানজিদা খেলেছেন ৩২ বল। দুজনেই সমান ৩টি করে চার মেরেছেন। বাংলাদেশের ইনিংসে এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন ওপেনার শারমিন সুলতানা (১৩) ও চারে নামা নিগার সুলতানা (১৮)।

রান তাড়া করে ভারতীয় মেয়েরা পুরো ২০ ওভার খেলে করতে পারে ৮ উইকেটে ১০৩ রান।

দারুণ বোলিং করেছেন অভিজ্ঞ বাংলাদেশের দুই বোলার সালমা খাতুন ও জাহানারা আলম। অধিনায়ক সালমা ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি ও পেসার জাহানারাও ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে বড় সংগ্রহ না পেলেও শেষ পর্যন্ত বোলারদের সাফল্যে জয় নিয়েই মাঠ ছাড়েন সালমারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা