খেলা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০

স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮৯ রানে আটকে ৭ উইকেটের জয় তুলে নিল বাংলাদেশ। এ জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল টাইগার যুবারা।

২১ জানুয়ারি মঙ্গলবার, স্কটিশদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে টাইগার জুনিয়ররা।

শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। মাত্র ২১ রানেই টপ অর্ডারের চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে স্কটিশরা। সেখান থেকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো উজ্জাইর শাহ ও ড্যানিয়েল কেয়ার্নের ব্যাটে। দলীয় ৫২ রানের মাথায় কেয়ার্নসে সাজঘরে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

এরপর রাকিবুল হাসানের হ্যাটট্রিকে স্কটিশদের রীতিমতো কোনঠাসা করে ফেলে জুনিয়ররা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০.৩ ওভারে মাত্র ৮৯ রানে সবকটি উইকেট হারায় তারা। সর্বোচ্চ ২৮ রান করেন উজ্জাইর শাহ। দুই অঙ্ক ছোঁয়া অন্য দুই ব্যাটসম্যান জেমি কেয়ার্নস ১৭ ও অ্যাঙ্গাস গাই করেন ১১ রান।

বাংলাদেশের সফলতম বোলার রাকিবুল হাসান ২০ রান খরচায় নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। বাকি দুটি উইকেট ভাগ করে নেন শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত ১০ রানে শামীম হোসেন ফেরার পর পারভেজ হোসেন আউট হন ২৫ করে। মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কা দেখা দেয় টাইগার শিবিরে।

তবে বাকি পথে আর কোনো অঘটন ঘটতে দেননি তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়। দুজনের অপরাজিত ৫৬ রানের জুটিতে ৩ উইকেটে হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তৌহিদ ১৭ ও জয় ৩৫ রানে অপরাজিত থাকেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। তাদের দেয়া ১৩০ রানের লক্ষ্য মাত্র ১১.২ ওভারেই পেরিয়ে গিয়েছিল আকবর আলীর দল।

আজকের এই ম্যাচ জেতায় এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা