খেলা

ধোনির জোড়া রেকর্ড ভাঙলেন কোহলি

সান নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে দলকে নেতৃত্ব দিতে নেমে মহেন্দ্র সিং ধোনির জোড়া রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি৷ ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড এখন কোহলির। বেঙ্গালুরুতে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নতুন এই অর্জনে তিনি নাম লিখিয়েছেন।

এদিন মাইলফলক ছুঁতে কোহলির দরকার ছিল মাত্র ১৭ রান। ব্যক্তিগত ১৪ থেকে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে কাভার দিয়ে চার হাঁকিয়ে মাইলফলক স্পর্শ করেন ডানহাতি ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে পাঁচ হাজার ছুঁতে ধোনির লেগেছিল ১২৭ ইনিংস। কোহলি সেখানে ধোনিকে ছাড়িয়ে গেলেন মাত্র ৮২ ইনিংসেই! রিকি পন্টিংয়ের লেগেছিল ১৩১ ইনিংস, গ্রায়েম স্মিথের ১৩৫ ইনিংস।

মাত্র চতুর্থ ভারতীয় অধিনায়ক হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান করলেন কোহলি। আগের তিনজন মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি ও ধোনি। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ হাজার ৬৪১ রান করেছেন ধোনি। আজহারের রান ৫ হাজার ২৩৯, আর সৌরভের ৫ হাজার ১০৪।

এছাড়া সব ফরমেট মিলিয়ে ক্যাপ্টেন হিসেবে দ্রুততম ১১ হাজার রান করার বিশ্বরেকর্ডও গড়েন বিরাট কোহলি৷ বেঙ্গালুরুতে হাফ-সেঞ্চুরির পর ক্যাপ্টেন হিসেবে তিন ফরম্যাটে কোহলির ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ১৯৯ ইনিংসে ১১২০৮ রান৷ অর্থাৎ ভারতীয় অধিনায়ক হিসেবে এখন সব থেকে বেশি আন্তর্জাতিক রানের মালিক হলেন বিরাট৷ এদিক থেকেও তিনি ছাড়িয়ে গেলেন এমএসডি’কে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা