খেলা

মতিনের জোড়া গোলে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক:

বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘এ’ গ্রুপে খেলায় মতিন মিয়ার জোড়া গোলে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাঁচা মরার লড়াইয়ে নেমে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেরা চারে উঠেছে স্বাগতিকরা। সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বুরুন্ডি।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ফিলিস্তিনের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টানা দুই হারে আসর থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা।

চার বদল এনে শ্রীলঙ্কা ম্যাচের একাদশ সাজান ডে। হ্যামস্ট্রিংয়ের চোটে বাইরে জামাল, ফ্লুতে আক্রান্ত ইয়াসিন। আর রায়হান হাসান ও মামুনুল ইসলামকে বাইরে রেখে মানিক হোসেন মোল্লা, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল ইসলাম ও মাহবুবুর রহমান সুফিলকে নামান কোচ। বদলে যাওয়া দলটি শুরু থেকে চড়াও হতে থাকে শ্রীলঙ্কার রক্ষণে।

দশম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে সাদউদ্দিনের হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ার ছয় মিনিট পর টুর্নামেন্টে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মানিকের বাড়ানো বল বাঁ পায়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন মতিন মিয়া। জাতীয় দলের হয়ে গোলের খাতাও খুললেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড।

একটু পর মতিনের আরেকটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান দ্বিগুণ হয়নি। ২১তম মিনিটে স্বাগতিকদের আরেকটি দারুণ সুযোগ নষ্ট হয়। ডান দিক দিয়ে একক প্রচেষ্টায় গোল করতে গিয়ে গোলরক্ষকের গায়ে মারেন ইব্রাহিম। বাঁ দিকে তখন ফাঁকায় ছিলেন সুফিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে শ্রীলঙ্কার ফরোয়ার্ড রাজ্জাক আহমেদ ওয়াসিমের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ৫১তম মিনিটে বাংলাদেশের সোহেল রানা ডি-বক্সে ঢুকে ভালো একটি সুযোগ নষ্ট করেন ক্রসবারের ওপর দিয়ে মেরে।

৫৮তম মিনিটে জোহার মোহাম্মদ জারওয়ানের শট ক্রবারের ওপর দিয়ে গেলে শ্রীলঙ্কার হতাশা বাড়ে। দুই মিনিট পর সুফিলকে তুলে নিয়ে মামুনুলকে নামান ডে।

একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করে মতিন। ৬৪তম মিনিটে মাঝমাঠ থেকে জুদে সুপানের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা এই ফরোয়ার্ড বুলেট গতির দৌড়ে ঢুকে পড়েন ডি-বক্সে। এরপর গোলরক্ষককে কাটিয়ে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন। মেতে ওঠে বঙ্গবন্ধুর গ্যালারি।

৮৩তম মিনিটের গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। বাঁ দিক থেকে রাকিব হোসেনের ক্রসে ইব্রাহিম গোলমুখ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন।

শেষ দিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তপু। এরপর রাকিবের বুলেট গতির শট গোলরক্ষক ফিস্ট করে ফেরালে ব্যবধান আর বাড়েনি। তাতে অবশ্য কমেনি বাংলাদেশের জয়োৎসব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য পশ্চিম এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠা’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক ইরানবিরোধী বিবৃতির কঠোর সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা