খেলা

কোর্টে ফিরেই চ্যাম্পিয়ন সানিয়া 

মা হওয়ার পর কোর্টে নেমেই চ্যাম্পিয়ন হলেন সানিয়া মির্জা। মা হওয়ার জন্য নিয়েছিলেন ২ বছরের বিরতি। তারপর মাঠে নেমেই বাজিমাত করলেন ভারতের এই টেনিস সেনসেশন।

হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। নারীদের দ্বৈতে ইউক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট ইন্টারন্যাশনাল ট্রফি জিতেন সানিয়া।

১ ঘন্টা ২১ মিনিটেরে এ লড়াইয়ে সানিয়া ও নাদিয়া ৬-৪, ৬-৪ সেটে হারালেন চীনের জুটি শাউই পেং ও শুয়াই ঝাংকে।

চ্যাম্পিয়ন হওয়ার পর সানিয়া বলেন, ‘এর চেয়ে ভাল প্রত্যাবর্তন আর হতে পারে না।’

সানিয়া মির্জার এটা ৪২তম ডব্লিউটিএ ডাবলস ট্রফি। ২০০৭ সালে বেথানি মাটেক-স্যান্ডস-এর সঙ্গে জুটি বেঁধে সানিয়া জিতেছিলেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল ট্রফি।

এবার হোবার্টে ডব্লিউটিএ শিরোপা জিতলেন তিনি। ২০১৮ ও ২০১৯ সালে ডব্লিউটিএ সার্কিটে নামেননি সানিয়া।

সামনেই অস্ট্রেলিয়ান ওপেন। তার আগেই হোবার্টে ঘাম ঝরিয়ে নিলেন সানিয়া। চ্যাম্পিয়নের মুকুট পরেই অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা