খেলা

বঙ্গবন্ধু বিপিএল এর ফাইনালে আজ খুলনার মুখোমুখি হবে রাজশাহী


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়।
এর আগের ছয় আসরে কখনো শিরোপা জয়ের স্বাধ পায়নি খুলনা বা রাজশাহী তাই এবার বিপিএলে নতুন চ্যাম্পিয়নদের দেখা যাবে।
সবচেয়ে তিনবার শিরোপা জিতেছে ঢাকা। ঢাকা গ্লাডিয়েটর্স নামে দু’বার ও একবার ঢাকা ডায়নামাইটস নামে। দু’বার শিরোপার স্বাদ নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও একবার শিরোপা জিতে রংপুর রাইডার্স। খুলনা প্রথমবারের মত হলেও, রাজশাহীর দ্বিতীয়বারের মত ফাইনালে উঠলো। ২০১৬-১৭ মৌসুমে রাজশাহী কিংস নামে ফাইনালে উঠেছিলো দলটি।

এবার লিগ পর্বে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করেছে খুলনা ও রাজশাহী। ১২ ম্যাচে ৮ জয় ও ৪ হারে সমান ১৬ পয়েন্ট পায় দু’দল। তবে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত হয় খুলনার। দ্বিতীয় স্থানে থাকে রাজশাহী। ফলে প্রথম কোয়ালিফাইয়ারে দেখা হয় দু’দলের। সেখানে ২৭ রানে জয় পায় খুলনা। ঐ ম্যাচ জিতে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে খুলনা।

খুলনার কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের লড়াইয়ে নামে রাজশাহী। সেখানে রাজশাহীর প্রতিপক্ষ ছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাজশাহীর অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ২২ বলে অপরাজিত ৫৪ রানের কল্যাণে চট্টগ্রামকে ২ উইকেটে হারায় দলটি।

রাজশাহী অধিনায়ক রাসেল বললেন, ‘ফাইনালে যাওয়াতে জয়ের আশাই করতে পারেন। জেতার বাইরে কোনোকিছুই আমাদের মনে নেই। আমরা গত রাতে দলগতভাবে খেলেছি। দেখিয়েছি যে, আমরা পারি এবং আশা করি শুক্রবার রাতেও আমরা নিজেদের নিয়ে ভালো প্রতিরোধ গড়তে পারব।’

খুলনার ইংলিশ হেড কোচ ফস্টার বললেন, ‘রাজশাহীর বিপক্ষে শেষ ম্যাচে জয়টা দারুণ ছিল। ম্যাচ শেষ হওয়ার আগে খুব ক্লোজ মনে হচ্ছিল। খুলনা খুব সিরিয়াস এক দল। খুব ভালো দল। আমাদের কালও খুব ভালো খেলতে হবে। যতটা সম্ভব প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা খুবই আত্মবিশ্বাসী। শেষ চারটি ম্যাচ টানা জিতেছি। খুব ভালো ছন্দে আমরা। তবে সবকিছুই নির্ভর করবে ফাইনাল ম্যাচে কতটা যথাযথ প্রয়োগ করতে পারি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা