খেলা
বঙ্গবন্ধু গোল্ডকাপ

হার দিয়ে মিশন শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক:

হার দিয়ে স্বাগতিকরা শুরু করলো বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের এবারের মিশন।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়ন ফিলিস্তিনির কাছে ২-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ। বিকেলে ফিলিস্তিনের বিপক্ষে শুরুতে প্রভাব বিস্তার করেও কোনো গোল আদায় করে নিতে পারেনি মামুন-সুফিলরা।

খেলার ৩২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এ সময় রায়হান হাসানের থ্রো ফিলিস্তিনের রক্ষণভাগের খেলোয়াড়ের মাথায় লেগে ডানদিকে চলে যায়। সেখানে ছিলেন তপু বর্মন। কিন্তু তার নেয়া শট বারের পাশ দিয়ে বাইরে চলে যায়। তাতে শুরুতে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে জেমি ডে’র শিষ্যরা।

বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে ব্যবধান বাড়ায় ফিলিস্তিন। এ সময় ডানদিক থেকে মোহাম্মদ দারউশের লম্বা পাসে ডি বক্সের মধ্যে বল পেয়ে যান লাইথ খারুব। তাকে রুখতে পারেননি ইয়াসিন খান। ঘুরে শট নিয়ে জালে পাঠান খারুব। তার এ গোলেই ২-০ তে এগিয়ে যায় ফিলিস্তিন।

আক্রমণের ধার বাড়াতে ৬৫ মিনিটে মতিন মিয়াকে তুলে রবিউল হাসানকে মাঠে নামান কোচ । ৭৮ মিনিটে মামুনুল ইসলাম মামুনকে উঠিয়ে নামানো হয় ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলকে। আক্রমণের ধার বাড়লেও গোলের দেখা আর পায়নি বাংলাদেশ।

ফিলিস্তিনের বিপক্ষে এই নিয়ে পাঁচবার মাঠে নেমে চারবারই হারলো বাংলাদেশ।

বাংলাদেশ আগামী ১৯ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে।

টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লীগ পর্বে একে অপরের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দুই দল শেষ চারে খেলবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা