খেলা

বাংলাদেশ সিরিজের আগে লাহোরে ৩ সন্ত্রাসী আটক

ক্রীড়া প্রতিবেদক:

অনেক জলঘোলার পর অবশেষে আইসিসির হস্তক্ষেপে পাকিস্তান সফরে যেতে সম্মত হয়েছে বাংলাদেশ। যদিও নিরাপত্তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় বিসিবি। তাই নিরাপত্তাজনিত কারণে তিন ধাপে পাকিস্তান যাচ্ছে টাইগাররা। যার প্রথম ধাপে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

আগামী ২৪ জানুয়ারি থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি। এই সিরিজের আগে লাহোরের অদূরে হারুনাবাদ বাইপাস থেকে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করেছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।

সিটিডির একজন মুখপাত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে এই তিনজনকে। সেখান থেকে ৭টি বিস্ফোরক, সেফটি ফিউজ, ২ বাক্স বল বেয়ারিং, ১টি ইলেকট্রিক ব্যাটারি, ১টি ইলেকট্রিক সুইচ এবং দুটি শপিং ব্যাগভর্তি বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোতায়েন থাকবে ১০ হাজার পুলিশ, ১৭ এসপি, ৪৮ ডিএসপি, ১৩৪ ইনসপেক্টর এবং ৫৯২ জন অধস্তন নিরাপত্তাকর্মী।

মাহমুদউল্লাহদের জন্য তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা রাখা হবে। স্টেডিয়ামে ঢোকার সময়ও কয়েক ধাপের নিরাপত্তাবেষ্টনী পার হতে হবে দর্শকদের। নিষিদ্ধ কোনো বস্তু নিয়ে কেউ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা