সাকিবদের নতুন কোচ শ্রীরাম
খেলা

সাকিবদের নতুন কোচ শ্রীরাম

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে ম্রিয়মাণ টাইগারদের চাঙ্গা করতে কোচিং স্টাফে বড় পরিবর্তন আনার কথা জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে টিলা ধসে নিহত ৪

সে ইঙ্গিতের সত্যতা মিলল আজ। টি২০ এশিয়া কাপে কোচ হিসেবে আর থাকছেন না রাসেল ডমিঙ্গো। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে।

কুড়ি ওভারের খেলায় এবার বাংলাদেশের আড়ষ্টতা কাটাতে ভারত থেকে উড়িয়ে আনা হচ্ছে শ্রীধারান শ্রীরামকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি হয়েছে তার।

আরও পড়ুন: সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

শ্রীরামের ক্রিকেট ক্যারিয়ার তেমন একটা উজ্জ্বল না হলেও কোচিংয়ে তার অভিজ্ঞতার ঝুলি বেশ ভালো। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে টানা ছয় বছর কাজ করেছেন এ ভারতীয় কোচ।

অস্ট্রেলিয়া প্রবাসী এই স্পিন বোলিং অলরাউন্ডার ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের কোচ ছিলেন শ্রীরাম।

আরও পড়ুন: ১৭ বারসহ সীমান্তে স্বর্ণ পাচারকারী আটক

বিসিবির এক সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের কোচিং স্টাফে নতুন সদস্য হতে শ্রীরাম ঢাকায় আসছেন শিগগিরই। টি-টোয়েন্টি দলের উপদেষ্টা কোচ হচ্ছেন তিনি।

বিসিবি সভাপতি পাপন জানান, টি-টোয়েন্টি দলের দায়িত্ব শ্রীরাম নিলে সেখান থেকে সরে যাবেন ডমিঙ্গো। তিনি থাকবেন বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্বে।

অর্থাৎ এশিয়া কাপ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হচ্ছে না ডমিঙ্গোর।

আরও পড়ুন: সাগরে ৩ নম্বর সংকেত বহাল

টি-টোয়েন্টির কোচ হিসেবে প্রথম পছন্দ জেমি সিডন্স ছিলেন। বৃহস্পতিবার সে কথা জানিয়েছিলেন পাপন।

তবে সিডন্সের আগ্রহ নাকি অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করা। জাতীয় দলের সামনে যে ব্যস্ত সূচি, তাতে এ মুহূর্তে কোনো সংস্করণেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চান না তিনি। তাই শ্রীরামকে উড়িয়ে আনা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা