সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭
আন্তর্জাতিক

সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সুদানে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে সাড়ে ১৪ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির জাতীয় কাউন্সিল সিভিল ডিফেন্সের মুখপাত্র আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে টিলা ধসে নিহত ৪

তিনি বলেন, গত মে মাসে বর্ষাকাল শুরুর পর থেকে এতো মানুষের মৃত্যু হলো সেখানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য উত্তর কোর্দোফান, গেজিরা, দক্ষিণ কোর্দোফান, দক্ষিণ দারফুর বলেও জানান তিনি।

সাধারণত মে থেকে অক্টোব মাস পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয় সুদানে। এতে বহু ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন: চীনে প্রবল বন্যায় নিহত ১৬

সপ্তাহের শুরুতে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) এক প্রতিবেদনে জানায়, এবার সরকারের মানবিক সহায়তা কমিশন, মানবিক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে বন্যায় এক লাখ ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, ক্ষতিগ্রস্তদের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনো অনেক এলাকা পানির নিচে ডুবে আছে। জাতিসংঘ বলছে, গত ১৪ আগস্ট ভারি বৃষ্টির কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা গতবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। সংস্থাটির তথ্য বলছে, ২০২১ সালে সুদানে বর্ষাকালে দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয় তিন লাখ ১৪ হাজার পাঁচশ মানুষ। গত বছর বন্যায় দেশটিতে ৮০ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

প্রসঙ্গত, ২০২০ সালে সুদানকে প্রাকৃতিক দুর্যোগকবলিত বলে ঘোষণা করা হয়। সেবছর বন্যায় একশ জনের প্রাণহানি ঘটে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এক লাখ মানুষ। সারাদেশে তিন মাসের জরুরি অবস্থা জারি করে সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা