আন্তর্জাতিক

চীনে প্রবল বন্যায় নিহত ১৬

সান নিউজ ডেস্ক: চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইংহাইয়ের দাতং জেলার পার্বত্য অঞ্চলে তুমুল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১৬ জন নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন আরও ৩৬ জন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

চীনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, বুধবার রাত থেকে শুরু হওয়া এই বর্ষণে দাতং জেলার পার্বত্য অঞ্চলের ছয়টি গ্রামের ৬ হাজার ২শ’রও বেশি মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহুসংখ্যক ঘরবাড়ি।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, ৬টি গ্রামের বিভিন্ন সড়ক ঢেকে গেছে কাদা, মাটি থেকে উপড়ে যাওয়া গাছ ও ধ্বংসাবশেষে।

চীন সরকারের জরুরি পরিষেবা বিভাগ অবশ্য ইতোমধ্যে উপদ্রুত এলাকায় অস্থায়ী দপ্তর খুলেছে। বিভাগের কর্মীরা বিভিন্ন গ্রাম থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ শুরু করেছেন উল্লেখ করে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘সুশৃঙ্খলভাবে সব কাজ চলছে।’

আরও পড়ুন: ‘ব্যানানা রিপাবলিকে’ রূপ নিচ্ছে পাকিস্তান

এমন এক সময়ে কুইংহাইয়ে এই প্রলয় দেখা দিল, যখন চীনের প্রায় সব অঞ্চলে গত ১৫ দিন ধরে ব্যাপক তাপপ্রবাহ চলছে।

তবে চলতি বছরের গরমে ব্যাপক তাপপ্রবাহের পাশাপাশি তুমুল বর্ষণ ও তার প্রভাবে সৃষ্ট বন্যাও আঘাত হেনেছে চীনের বিভিন্ন অঞ্চলে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, তুমুল বর্ষণ-বন্যায় গত জুন মাস থেকে এ পর্যন্ত চীনের দক্ষিণাঞ্চলেই ঘরবাড়ি হারিয়েছেন ৫ লাখেরও বেশি মানুষ এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ২৫ কোটি ডলারেরও বেশি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা