গাছতলায় বাংলাদেশ দল, মেলেনি দুপুরের খাবার
খেলা

গাছতলায় বাংলাদেশ দল, মেলেনি দুপুরের খাবার

সান নিউজ ডেস্ক : ম্যাচ খেলে ক্লান্ত তীব্র রোদে রাস্তায় দাঁড়াতে না পেরে পাশের এক পার্কে বসে পড়লেন বাংলাদেশ হ্যান্ডবল খেলোয়াড়রা। সেলকুকলু মিউনিসিপ্যালিটি স্পোর্টস হল থেকে বেরিয়ে দলের কোচ আমজাদ টিম বাস খুঁজছেন। পুরো স্টেডিয়াম চত্বর ঘুরেও তিনি বাসের দেখা পাননি। । অন্য ম্যাচ চলতে থাকায় বাংলাদেশ দলের আবার ড্রেসিংরুমে গিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল না।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

সাধারণত গেমসে প্রতিটি দলের জন্য আলাদা একজন লিয়াজোঁ অফিসার থাকেন। এই গেমসে পুরো বাংলাদেশ দলের জন্য একজন মাত্র লিয়াজোঁ। হ্যান্ডবল দলের সঙ্গে কোনো লিয়াজোঁ না থাকায় কোচ, কর্মকর্তারা স্থানীয় ভলান্টিয়ার ও আয়োজকদের সঙ্গে যোগাযোগ করছিলেন। তাদের অনেক আবার ইংরেজী বোঝেন না। মোবাইলে ইংরেজী লিখে তুর্কি অনুবাদ করে বোঝাতে হয়।

এভাবে একাধিক জনের সঙ্গে ততোধিকবার কথা বলার পর বাংলাদেশ হ্যান্ডবল দল জানতে পারে তাদের বাস চলে গেছে। এখন অন্য বাস আসবে নেওয়ার জন্য। এই অপেক্ষা বেশ কষ্টকর ছিল হ্যান্ডবল খেলোয়াড়দের জন্য।

বেশ কয়েকজন খেলোয়াড় বলছিলেন, ‘এখন তিনটার বেশি বাজে। ভিলেজে সাড়ে তিনটার মধ্য খাওয়া শেষ হয়ে যাবে। সঠিক সময় যেতে না পারলে হয়তো খেতেও পারব না’। খেলোয়াড়দের শঙ্কাই সত্যি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ হ্যান্ডবল দল মধ্যাহ্ন ভোজ করতে পারেনি।

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহের অভিযোগ ইমরান খানের চিফ অফ স্টাফ আটক

বাসের মতো সমন্বয়হীনতা ছিল ম্যাচের সূচিতেও। গতকাল উজবেকিস্তানের বিপক্ষ বাংলাদেশের ম্যাচটি ছিল স্থানীয় সময় দুপুর ১ টায়। গতকাল আয়োজকরা জানায় ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে বারোটায় করা হয়েছে। বাংলাদেশ দল সেই অনুসারে ভেন্যুতে আসে। এখানে এসে জানতে পারে ম্যাচটি ১২ টার পরিবর্তে আগের ১ টার সময় নেওয়া হয়েছে। রুমকি ও রিতু আক্তারের জাম্প ইভেন্টও কয়েক দফা পরিবর্তন হয়েছে।

অ্যাথলেট, কোচদের মতো ভোগান্তির শিকার গেমস কাভার করতে আসা সাংবাদিকরাও। যে কোনো গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। গতকাল গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ও ১০০ মিটার স্প্রিন্ট ছিল প্রায় একই সময় ৷ ১০০ মিটার স্প্রিন্ট কাভার করে কয়েকটি দেশের সাংবাদিক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেননি।

এতে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন মালয়েশিয়া থেকে আগত এক সাংবাদিক, ‘ইসলামিক গেমসের বিগত আসরগুলো কাভার করেছি। এই গেমসে ব্র্যান্ডিং বিগত আসরগুলোর চেয়ে ভালো তবে সমন্বয়হীনতা ব্যাপক। ১০০ মিটার স্প্রিন্ট কাভার করে সাংবাদিকদের অনেকেই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারছেন না। এটা দুঃখজনক।’

আরও পড়ুন: সম্রাটের জামিন আবেদন খারিজ

গেমসে নিয়োজিত ভলান্টিয়ারদের অনেকে ইংরেজি ভালো জানেন না। ফলে ভলান্টিয়ারদের সহায়তা নিতে গিয়ে উল্টো নির্দেশনা পেয়ে ভোগান্তি বাড়ছে অনেকক্ষেত্রে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা