শোয়েব আখতার
খেলা

হাসপাতালে শোয়েব আখতার

সান নিউজ ডেস্ক: সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার একটি ভিডিওবার্তাতে জানালেন, ‘আমি আরও পাঁচ বছর ধরে খেলতে পারতাম। কিন্তু আমি জানতাম, যদি আমি এমন করতাম, তাহলে আমাকে এখন হুইলচেয়ারে করে চলাফেরা করতে হতো। এ কারণে আমি ক্রিকেটকে বিদায় বলেছিলাম।’

আরও পড়ুন: অবসরের ঘোষণা দিলেন সেরেনা

তবে ব্যথা সয়েও পাকিস্তানের হয়ে খেলাটাকে বড় করে দেখলেন তিনি। বললেন, ‘কিন্তু এরপরও পাকিস্তানের হয়ে খেলাটা যথার্থ। এমনটা পেস বোলারের জীবনেরই অংশ, আপনি কখনো কখনো আপনার হাড় হারিয়ে ফেলতে পারেন, কিন্তু সেটা ঠিক আছে। যদি আমার আবারও কিছু করার সুযোগ থাকতো, তাহলে আমি আবারও এমনটা করতাম।’

এরপর সেই ভিডিওতে শোয়েব তার ভক্তদের উদ্দেশে জানান, তিনি এখন অপারেশন থিয়েটারের বাইরে আছেন। তার দুটি হাঁটুর অস্ত্রোপচার করতে ৫ থেকে ৬ ঘণ্টা লাগে।

আরও পড়ুন: জার্সি উন্মোচন করলো ব্রাজিল

এরপর শোয়েব আখতার ভক্তদের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি অনেক যন্ত্রণা পাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। আশা করি এটিই আমার শেষ অস্ত্রোপচার, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না।’

আরও পড়ুন: ধীরগতির টাইগারদের জুটেছে জরিমানা

প্রসঙ্গত, শোয়েব আখতার একজন সাবেক পাকিস্তানি ডান হাতি ফাস্ট বোলার। যাকে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার মনে করা হয়। তিনি দ্রুত গতির বল ডেলিভারির জন্য অফিসিয়ালি বিশ্বরেকর্ড গড়েছিলেন। কেপটাউনের নিউল্যান্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৩ সালে তার বোলিং স্পীড ছিল ঘণ্টায় ১৬১.৩৭ কিঃমিঃ (১০০.২৩ মাইল)। বর্তমানে তিনি স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা