জার্সি উন্মোচন করলো ব্রাজিল
খেলা

জার্সি উন্মোচন করলো ব্রাজিল

সান নিউজ ডেস্ক : আসন্ন কাতার বিশ্বকাপ উপলক্ষে ল্যাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিলের তারকারা কোন জার্সি পরে মাঠ মাতাবেন তা প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। হোম ম্যাচের জন্য উজ্জ্বল হলুদ এবং অ্যাওয়ে ম্যাচের জন্য নীল রঙের জার্সি পরে মাঠে নামবে সেলেসাওরা।

আরও পড়ুন : মাস খানেক পর সব ঠিক হয়ে যাবে

নতুন জার্সির রঙে আনা হয়েছে ত্রিমাত্রিক ছোয়া। পাশাপাশি ডিজাইনেও এসেছে পরিবর্তন। হোম জার্সিতে রয়েছে সবুজ রঙের ছোট কলার এবং নীল স্ট্রাইপ। তবে জার্সিতে লুকিয়ে আছে একটি রহস্য, যা শুধু কাছ থেকে দেখলেই চোখে পড়বে।

জার্সির নকশা করা হয়েছে আমাজনের বিখ্যাত প্রাণী জাগুয়ারের গায়ের পশমের প্যাটার্নে। জাগুয়ার বাঘ ও সিংহের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম বিড়ালজাতীয় প্রাণী হলেও দক্ষিণ আমেরিকায় এটিই বৃহত্তম বিড়ালজাতীয় প্রাণী। কাতারে নিজেদের মহাদেশের এই গর্বকে সঙ্গী করেই মাঠে নামবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অ্যাওয়ে ম্যাচের নীল রঙের জার্সিতেও রয়েছে আধুনিকতার ছোয়া। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী জার্সির আদলে তৈরি করা হয়েছে সেলেসাওদের এবারের কাতার মিশনের জার্সিটি।

আরও পড়ুন : আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

জার্সির নির্মাতা প্রতিষ্ঠান নাইকি এই জার্সিকে অবহিত করছে প্রাণবন্ত, প্রখরতর বলে, যা এই মহাদেশের ২০০ মিলিয়ন মানুষের অদম্য ভাবমুর্তির প্রতিচ্ছবি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা