ছবি: সংগৃহীত
খেলা

ব্যাটিংয়ে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হয়েছে ম্যাচটি। বাংলাদেশ দলে ৩টি পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন: চীনের সঙ্গে ৪ সমঝোতা স্মারক সই

আর জিম্বাবুয়ে দলে পরিবর্তন আনা হয়েছে ৫টি। ইনজুরিতে পড়া লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের পরিবর্তে বাংলাদেশের একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ। এ ছাড়া মোসাদ্দেক হোসেনের পরিবর্তে খেলছেন তাইজুল ইসলাম।

প্রথম ওয়ানডেতে হারের পর আজ দ্বিতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। হারলেই জিম্বাবুয়ের কাছে টানা দুই সিরিজ হারের লজ্জায় ডুববে সফরকারীরা।

আরও পড়ুন: রিকশা গ্যারেজে বিস্ফোরণ, নিহত ৩

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত , এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম , নাসুম আহমেদ ও হাসান মাহমুদ/মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ে একাদশ

আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা ও মিল্ডন শুম্বা। তাদের জায়গায় এলেন তানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, তাকুদওয়ানাশে কাইতানো, তাদিওয়ানশে মারুমানি ও টনি মুনিয়োঙ্গা। অভিষেক হয়েছে ব্র্যাডলি ইভান্স ও টনি মুনিয়োঙ্গার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা