বর্ষসেরা সালাহ ও  একাদশে রোনাল্ডো
খেলা

বর্ষসেরা সালাহ, একাদশে রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক : মোহামেদ সালাহ লিভারপুলের হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর স্বীকৃতি পেলেন। দ্বিতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই মিসরীয় তারকা।

আরও পড়ুন : কথা দিচ্ছি বাজারে অস্থিরতা থাকবে না

ইংলিশ ফুটবলের ইতিহাসে ৭ম খেলোয়াড় হিসেবে একবারের বেশি পিএফএ বর্ষসেরা হলেন সালাহ।

প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ) ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড় ও সেরা একাদশ ঘোষণা করে। আর সালাহর হাতেই উঠল পিএফএ বর্ষসেরার পুরস্কার।

আরও পড়ুন : জ্বালানি থেকে রাশিয়ার আয় বেড়েছে

লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে ম্যানসিটির কাছে হেরে রানার্সআপ হয়েছে। অলরেডদের দ্বিতীয় হওয়ার পেছনে বড় ভূমিকাই রেখেছেন সালাহ।

লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি, ২৩টি। পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও রয়েছে তার। এ ছাড়া কারাবাও কাপ এবং এফএ কাপেও দারুণ পারফর্ম করেছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ গোল করেছেন সালাহ।

আরও পড়ুন : সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্ষসেরার দৌড়ে না থাকলেও সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। ছয় নম্বরে থেকে লিগ শেষ করেছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন : ৬ দিনের রিমান্ডে শুটার মুসা

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে লিভারপুল থেকেই বর্ষসেরা একাদশে গোলরক্ষকসহ ছয় খেলোয়াড় জায়গা পেয়েছেন। চ্যাম্পিয়ন হয়েও ম্যানচেস্টার সিটি থেকে রয়েছেন মাত্র তিনজন। বাকি দুজন ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির ফুটবলার।

পিএফএ প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশ :

অ্যালিসন বেকার (লিভারপুল), ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড (লিভারপুল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্টনিও রুডিগার (চেলসি), হোয়াও ক্যানসেলো (ম্যানচেস্টার সিটি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), থিয়াগো আলকান্তারা (লিভারপুল), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), সাদিও মানে (লিভারপুল), ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও মোহামেদ সালাহ (লিভারপুল)।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা