খেলা

লিটনকে পছন্দ করেন না সুজন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে প্রায় আধাঘণ্টার বৈঠকের পর মুমিনুল হক এই ঘোষণা দেন। তিনি জানান, নিজের ব্যাটিংয়ের প্রতি আরো মনোযোগ দিতে তার এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: সৌরভের পদত্যাগের ইঙ্গিত!

টেস্ট অধিনায়ক কে হচ্ছেন বৃহস্পতিবার বোর্ড সভায় হবে ওই সিদ্ধান্ত। সাকিব আল হাসানের নাম উচ্চারিত হচ্ছে জোরালভাবে। তরুণ ব্যাটার লিটন দাস ও মেহেদি মিরাজের নামও আছে আলোচনায়। তবে লিটনকে এখনই এই দায়িত্বে বিবেচনা করছেন না জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বুধবার (১ জুন) মিরপুরে সংবাদমাধ্যমকে এর ব্যাখ্যা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

সুজন বলেন, ‘লিটন নেতৃত্বে কেমন করবে বলা দ্রুত হয়ে যাবে। আমি মনে করি, ও ইনট্রোভার্ট। অধিনায়ক হিসেবে আমি এক্সট্রোভার্ট কাউকে পছন্দ করি। লিটনের ব্রেন শার্প, ক্রিকেট ব্রেন খুবই ভালো। তবে দলের সংস্কৃতি দাঁড় করানোর জন্য অধিনায়কের ভূমিকা অনেক। আমাদের এমন কাউকে দরকার।’

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন

তিনি বলেন, ‘এখন থেকে সহ-অধিনায়ক দেওয়া হবে। সেভাবেই চিন্তা করা হচ্ছে। দলে বিল্ডআপের দরকার আছে। এমন কাউকে সহ-অধিনায়ক হিসেবে আনতে হবে যে দলের ডিসিশনের অংশ হবে। মাঠে পরিকল্পনার কথা বলবে। দল নিয়ে পরামর্শ দেবে, ভাববে, চাপ নিতে পারবে। সেভাবেই চিন্তা করা হচ্ছে।’

প্রসঙ্গত, মিরপুর টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন কুমার দাস। দল যখন রীতিমত ধ্বংসস্তূপে পরিণত, ঠিক তখনই দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। তামিমকে ছাড়িয়ে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে লিটন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা