বেনজেমাকে আটকানোর কোনো কৌশলই যেন জানা ছিল না চেলসির (ছবি: সংগৃহীত)
খেলা

চেলসিকে উড়িয়ে সেমির পথে রিয়াল

ক্রীড়া ডেস্ক: করিম বেনজেমার হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠেই রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে চেলসি। শেষ ষোলোয় পিএসজিকে গুঁড়িয়ে দেওয়া বেনজেমা চেলসির বিপক্ষে ছিলেন আরও বেশি ধারালো। বেনজেমাকে আটকানোর কোনো কৌশলই যেন জানা ছিল না চেলসির কাছে।

৩-১ গোলের এই জয়ে গত মৌসুমে চেলসির কাছে হারের প্রতিশোধও নিয়ে নিল রিয়াল।

চেলসির মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে এদিন শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। তবে দ্রুত মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিং করে খেলতে শুরু করে রিয়াল। আর চেলসি নির্ভর করে প্রতি আক্রমণের ওপর। ম্যাচের ১০ মিনিটে দারুণ এক আক্রমণে গোল করার সুযোগ আসে রিয়ালের সামনে। তবে ডিবক্সের ভেতরে জায়গা তৈরি করে ভিনিসিয়াস জুনিয়রের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। রিয়াল গোল না পেলেও আক্রমণাত্মক ফুটবলে দুদলই জমিয়ে ফেলে লড়াই।

তবে ২১ মিনিটে আর ভুল করেননি দুর্দান্ত ছন্দে থাকা করিম বেনজেমা। ভিনিসিয়াসের ক্রসে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার। এই গোলের রেশ কাটার আগে আবারও জ্বলে উঠেন বেনজেমা। এবার লুকা মডরিচের ক্রসে দ্বিতীয়বার হেড দিয়ে গোল করেন তিনি।

দুই গোলে এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বৃদ্ধি করে রিয়াল। অপরদিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় চেলসি। প্রথমার্ধের শেষ দিকে ঠিকই ব্যবধান কমায় চেলসি। প্রথমার্ধে ২-১ ব্যবধানের লিড নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কার্লো আনচেলত্তির দলকে।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে ম্যাচ ১০০ মিনিট?

বিরতির পর পরই চেলসি গোলরক্ষকের ভুলে বল পেয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করে নেন বেনজেমা। সেই সঙ্গে রিয়ালকে এগিয়ে দেন ৩-১ গোলে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা