টাইগারদের টার্গেট ২৭৪ রান- খালেদ ও তাসকিন
খেলা
ডারবানে ইতিহাসের হাতছানি

টাইগারদের টার্গেট ২৭৪ রান

স্পোর্টস ডেস্ক : টার্গেট বেশি বড় হতে দেয়নি বাংলাদেশ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট করেছে টাইগাররা। নিজেদের লক্ষ্য রেখেছে ৩শ’র নিচে।

আরও পড়ুন : এসএসসির ফরম পূরণ শুরু

দক্ষিণ আফ্রিকায় এর আগে কোনো ওয়ানডে জয়ের স্মৃতি ছিল না বাংলাদেশের। এবার প্রোটিয়াদের হারিয়ে তাদের ঘরের মাঠে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

ওয়ানডে ফরম্যাটের পর এবার টেস্ট সিরিজের লড়াই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে তো বটেই, সবমিলিয়ে ১২ ম্যাচে কোনো জয় নেই লাল-সবুজের প্রতিনিধিদের।

এবার দুর্দান্ত সুযোগ এসেছে মুমিনুল হকের দলের সামনে। ডারবান জয়ের জন্য প্রয়োজন এখন ২৭৪ রান।

আরও পড়ুন : বিদেশি ষড়যন্ত্র জাতি মেনে নেবে না

প্রোটিয়ারা দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয়। পরে বাংলাদেশের ইনিংস থামে ২৯৮ রানে। ৬৯ রানে এগিয়ে থাকা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০৪ রানে। ফলে ২৭৩ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

ডারবান টেস্ট জিতে ইতিহাস গড়তে সাড়ে ৩ সেশনে বাংলাদেশকে করতে হবে ২৭৪ রান।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে এবাদত হোসেন আর মেহেদী হাসান মিরাজ সমান ৩টি করে উইকেট নেন। কাঁধের চোট নিয়ে বল করেও ২ উইকেট পান তাসকিন।

আরও পড়ুন : এবার রুবলে খাদ্য-শস্য বিক্রির ঘোষণা

মূলত বোলারদের দাপটেই দক্ষিণ আফ্রিকায় এমন উজ্জ্বল পারফরম্যান্স বাংলাদেশের দলের। আজ (রোববার) ম্যাচের চতুর্থ দিনে ১৯৮ রান দিয়ে প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক ডিন এলগার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন রায়ান রিকলটন।

আরও পড়ুন : ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬

প্রোটিয়ারা ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে শেষ ৪ উইকেট খুইয়েছে ২১ রানে। এই ইনিংসে বাউন্ডারি লাইন থেকে সরাসরি এক থ্রোতে সাইমন হারমারকে রান আউট করেন বদলি ফিল্ডার নুরুল হাসান সোহান। একাধিক সুযোগ হাতছাড়া করলেও দুর্দান্তদুটি ক্যাচ নিয়েছেন ইয়াসির আলি রাব্বি আর সাদমান ইসলাম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা