উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (ছবি: সংগৃহীত)
খেলা

রাশিয়ায় হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

স্পোর্টস করেসপন্ডেন্ট: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। রাশিয়া ও ইউক্রেন মধ্যে সংঘাতের কারণে ফাইনাল ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। উয়েফার নতুন সিদ্ধান্ত অনুসারে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে প্যারিসে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর রাশিয়ায় অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ নিয়ে অনেকের মনে প্রশ্নের দেখা দেয়। অবশেষে সব সংশয়ের অবসান ঘটিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

উয়েফা এক বিবৃতিতে জানায়, চলমান সংকটের মধ্যে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরটি ফ্রান্সে সরিয়ে নিতে যে সাহায্য করেছেন সেজন্যে উয়েফা ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ফরাসি সরকারের সঙ্গে মিলে উয়েফা ইউক্রেনের ফুটবলার ও তাদের পরিবার ও যারা মারাত্মক মানবিক দুর্ভোগ, ধ্বংস এবং বাস্তুচ্যুতির মুখোমুখি হয়েছে তাদের উদ্ধারের ব্যবস্থা নিতে বহুপাক্ষিক প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করবে।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু পরিবর্তন হলেও ম্যাচের দিন বদলাচ্ছে না। পূর্বনির্ধারিত ২৮মে প্যারিসের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগের মেগা আসর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ১ কোটি টিকা দেওয়া হবে আজ

প্রসঙ্গত, এ পর্যন্ত ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় রাশিয়ার স্পার্টাক মস্কো পড়ে রয়েছে। রাশিয়া ও ইউক্রেনের জাতীয় ফুটবল দলেও পরের মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার কথা রয়েছে। আগামী জুন মাসে উয়েফা নেশন‌্স লিগের ম্যাচও রয়েছে তাদের।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা