উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
খেলা

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হচ্ছে না রাশিয়ায়

স্পোর্টস ডেস্ক: চলমান ইউক্রেন সংকটের কারনে শঙ্কাটা ছিল বেশ কিছুদিন থেকেই। আজ সে শঙ্কাটা সত্যি হয়েছে । ইউক্রেনে হামলা করে বসেছে রাশিয়া। এর প্রভাবটা পড়তে শুরু করেছে ইউরোপীয় ফুটবলেও।

চ্যাম্পিয়ন্স ফুটবল লিগ ফাইনাল এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে উয়েফা, জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩টায় জরুরী এক সভা ডেকেছে উয়েফার কার্যনির্বাহী পর্ষদ। সেখানে চলমান এই ভূ-রাজনৈতিক সঙ্কট আলোচনায় উঠে আসবে।

উয়েফার বিশেষ সূত্র থেকে এপি জানাচ্ছে, আগামী ২৮ মে মাসে সেইন্ট পিটার্সবুর্গে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও সরিয়ে আনার সিদ্ধান্ত আসবে এই জরুরী সভা শেষে।

জরুরী সেই সভার বিষয়ে উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার পরিস্থিতি শেষ ২৪ ঘণ্টায় যেভাবে মোড় নিয়েছে, তার প্রেক্ষিতেই উয়েফা সভাপতি (আলেক্সান্দার সেফেরিন) কার্যনির্বাহী পর্ষদের এক জরুরী সভার ডাক দিয়েছেন। সেখানেই পরিস্থিতিটা পর্যালোচনা করা হবে, এ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

যুক্তরাজ্য সরকার ও ফুটবল সমর্থকরা উয়েফাকে চাপ দিয়ে আসছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু পরিবর্তন করার জন্য।

রাশিয়ার শহর তো বটেই, সেই সেইন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামের পৃষ্ঠপোষকও রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাজপ্রম। সে চাপ বেশ প্রভাব রেখেছে উয়েফার এই সিদ্ধান্তে।

ফ্যান্স সাপোর্টার্স ইউরোপ এফএসই আজ দুপুরের দিকে টুইটারে এক বার্তায় লিখেছিল, ‘এই দুঃখভারাক্রান্ত দিনে আমরা ইউক্রেনে আমাদের বন্ধু, সহকর্মী, সদস্য ও তাদের ভালোবাসার মানুষগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।

যেভাবে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আমরা উয়েফার কাছ থেকে অতিসত্বর একটা ঘোষণা আশা করছি, যেখানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু সরিয়ে অন্যত্র নেওয়ার কথা বলা হবে।’

রাষ্ট্রপতি ভলদিমির জেলেনস্কির সামরিক আইন আরোপ করার সিদ্ধান্তে আজ বৃহস্পতিবারই বন্ধ হয়ে গেছে ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগ। দুই মাসের শীতকালীন বিরতির পর আগামীকাল শুক্রবার আবারও মাঠে গড়ানোর কথা প্রতিযোগিতাটির। কবে নাগাদ ফের শুরু হবে, এ নিয়েও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: রুশ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

প্রসঙ্গত, সদ্য স্বাধীনতার স্বীকৃতি দেওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গণপ্রজাতন্ত্রী দনেৎস্ক এবং লুহানস্ককে কিয়েভের আগ্রাসন থেকে রক্ষার জন্য দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ইউক্রেন দখলে নেওয়ার রাশিয়ার কোনো পরিকল্পনা নেই বলে বৃহস্পতিবার দাবি করেছেন তিনি। সূত্র: আরটি, এএফপি, রয়টার্স, বিবিসি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা