খেলা

এবার দাদা’র বাড়িতে করোনার হানা

স্পোর্টস ডেস্ক:

করোনা এবার হানা দিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলীর পরিবারে।

সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গাঙ্গুলীর পরিবারের তিন সদস্য।

শুক্রবার প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্নেহাশিষ গাঙ্গুলির শ্বশুর-শাশুড়ি গত সপ্তাহেই করোনা আক্রান্ত হয়েছেন।

বর্তমানে বাড়ির এক গৃহকর্মীসহ চারজনের সবাই কলকাতার মমিপুরে একটি প্রাইভেট নার্সিং হোমে আইসোলেশনে রয়েছেন।

করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন, যার হাত ধরে সৌরভের ক্রিকেটার হওয়ার হাতেখড়ি, সেই বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলীর স্ত্রী এবং শ্বশুর-শাশুড়ি।

স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, চারজনই শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিল। যেগুলো কিনা করোনা ভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে।

তারা বেহালায় গাঙ্গুলীদের পৈতৃক বাড়িতে নয়, অন্য একটি বাড়িতে থাকছিলেন। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাদের একটি নার্সিং হোমে নেয়া হয়েছে।

আজ শনিবার আরেকবার পরীক্ষা করে আক্রান্ত চারজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা