বাছাইপর্ব শেষ করে সবার আগে কাতার বিশ্বকাপে পা দিয়েছে ইরান (ছবি: সংগৃহীত)
খেলা

কাতার বিশ্বকাপে এশিয়া থেকে সবার আগে ইরান

স্পোর্টস ডেস্ক: ইরাককে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে বাছাইপর্ব শেষ করে সবার আগে কাতার বিশ্বকাপে পা দিয়েছে ইরান। ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার এশিয়া অঞ্চলের বাছাই পর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জয় পায় স্বাগতিকরা। ম্যাচের ৪৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড থারেমি।

এদিকে এ নিয়ে টানা তৃতীয় ও সব মিলে ৬ষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। একই দিনে লেবাননকে ১-০ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে বিশ্বকাপের পথে এগিয়ে গেছে দক্ষিণ কোরিয়া।

সাত ম্যাচে ছয়টি জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে শীর্ষে রয়েছে ইরান। সমান ম্যাচে পাঁচ জয় এবং দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে দক্ষিণ কোরিয়া। তিনে থাকা সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট ৯।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

অপরদিকে মেলবোর্নে ‘বি’ গ্রুপের ম্যাচে ভিয়েতনামকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারালেও এখনও তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে তাদের পয়েন্ট হয়েছে ১৪। চীনকে ২-০ গোলে হারানো জাপান সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। শীর্ষে আছে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া সৌদি আরব।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা