ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল (ছবি: সংগৃহীত)
খেলা

হেরে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের শুরুটা ভালো হলো না। রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে ব্যাটিং এ নেমে বাংলাদেশ দল ৩৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে ইংলিশরা ১৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পায়।

এদিন সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্কোরবোর্ড ছুঁতে পারেনি তিন অঙ্ক। টপ অর্ডার-মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর শেষ ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল দলের স্কোরকে তিন অঙ্কের কাছাকাছি নিয়ে যেতে পেরেছেন। নয়তো ৫১ রানেই অলআউট হয়ে যেতে পারতো লাল-সবুজ জার্সিধারীরা! শেষ পর্যন্ত দশম উইকেটে রিপন মণ্ডল ও নাঈমুর রহমানের ৪৬ রানের জুটিতে বাংলাদেশ ৩৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৭ রান করে।

মূলত ইংলিশ পেসার জোশুয়া বয়ডেনের ইনসুইং আর আউটসুইংয়ে এলোমেলো হয়ে যায় টাইগার ব্যাটিং লাইনআপ। ৮ রানে ৪ উইকেট হারানো দলকে বিপর্যয় থেকে উদ্ধার করতে পারেনি মিডল অর্ডার। দলের হয়ে চার ব্যাটার তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। আইচ মোল্লা (১৩), মেহরাব হাসান (১৪), টেল অ্যান্ডার রিপন মণ্ডলের (৩৩), নাঈমুর রহমান (১১) ব্যাটেই বাংলাদেশের স্কোর ৯৭ রানে পৌঁছাতে পেরেছে। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ইংলিশ বোলাদের মধ্যে সবচেয়ে সফর বোলার ছিলেন জোশুয়া বয়ডেন। ৯ ওভারে ১৬ রান খরচ করে এই পেসার নেন ৪টি উইকেট। এছাড়া থমাস অ্যাসপিনওয়াল নিয়েছেন ২টি উইকেট।

৯৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধীরস্থিরভাবে খেলতে শুরু করেন ইংলিশ ব্যাটাররা। বাংলাদেশের বোলাররা ১৫ ওভারে ২ উইকেট তুলে নিয়ে ভালোই চেপে ধরেছিল ইংলিশ ব্যাটারদের। শেষ পর্যন্ত সেই চাপ অব্যহত রাখা যায়নি। ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ইংলিশ ওপেনার জ্যাকব বেটেলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস। এছাড়া জেমস রয় খেলেন অপরাজিত ২৬ রানের ইনিংস।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা