ছবি: সংগৃহীত
খেলা

টাইগাররা ওমান পৌঁছেছে

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে সোমবার (৪ অক্টোবর) ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘূর্ণিঝড় শাহীন আঘাত হানার পর ওমানের শহর মাস্কাটে বাংলাদেশের যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

রাত ১০টা ৪৫ মিনিটে নির্ধারিত ফ্লাইটের দুই ঘণ্টারও বেশি সময় পর রাত ১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল।

দেশ ছাড়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশ দল সময়মতই বিমানবন্দরে উপস্থিত হয়েছিল। অনিশ্চয়তা দূর হওয়ার পর যাত্রা শুরু করে এবং সোমবার সকালে ওমান পৌঁছায় বাংলাদেশ দল। মাস্কাটে টিম হোটেলে নিরাপদে পৌঁছায় তাদের।

করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর ১৪ ক্রিকেটারসহ ২১ সদস্যের একটি দল ওমানের উদ্দেশে রওনা হয়। ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের ১২ ক্রিকেটার ছাড়াও পেসার রুবেল হোসেন এবং লেগ স্পিনার আমিনুল ইসলামও দলের সঙ্গে আছেন। তারা শুধুমাত্র মাস্কাটে ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করবেন।

চারদিন আগে সস্ত্রীক মাস্কাটে গিয়েছেন ওপেনার লিটন দাস। বর্তমানে আইপিএল খেলতে আরব আমিরাতে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ৯ অক্টোবর আবু ধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন তারা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা