খেলা

শেষ হাসি নিউজিল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক: শেষ ম্যাচে ২৭ রানে বাংলাদেশকে হারিয়ে আনন্দের হাসি হাসলো নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে সফরকারীরা। ১৬২ রানের লক্ষ্যকে সামনে রেখে ভালোভাবেই শুরু করে টাইগাররা। চার মেরে রানের খাতা খুললেও বিজয়ের খাতা রয়ে গেলো অধরা। শেষে আফিফ হোসাইন ৩৩ বলে ৪৯ রান ও নাসুম আহমেদ ৩ বলে ৩ রান নিয়ে অপরাজিত থাকলেও ছিলো না ওভার। ফলে ২৭ রানের হার নিয়ে ৫ ম্যাচ সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।

টাইগাররা ২০ ওভারে ১৩৪ রান সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে।

বাংলাদেশের উইকেটের পতন: তাসকিন আহমেদর স্কট কুগেলেইনের বলে আউট হওয়ার আগে ৪ বলে ৯ রান করেন, শামীম হোসাইন জ্যাকব ডুফির বলে আউট হওয়ার আগে ৫ বলে ২ রান করেন, নুরুল হাসান ৪ বলে ৪ রানে এজাজ প্যাটেলের বলে আউট হন, স্কট কুগেলেইনের বলে আউট হওয়ার আগে মাহমুদুল্লাহ রিয়াদ ২১ বলে ২৩ রান, মুশফিকুর রহিম ৮ বলে ৩ রান করে রাচিন রাভিন্দ্রার বলে আউট হয়, বেন সিয়ার্সের বলে ২১ বলে ২৩ রান করে আউট হন মুহাম্মদ নাঈম, ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকার ৯ বলে ৪ রান করে কোল ম্যাককঞ্চির বলে আউট হন, ২০ রানে টাইগারদের প্রথম উইকেটের পতন হয়। ১২ বলে ১০ রান করে এজাজ প্যাটেলের বলে আউট হয়েছেন লিটন দাস। ব্যাটিংয়ে আছেন মুহাম্মাদ নাঈম ১৭ বলে ২১ ও সৌম্য সরকার ৭ বলে ৩ রানে।

বোলিং: স্কট কুগেলেইন ৩ ওভারে ২৩ রানে ২ উইকেট, জ্যাকব ডুফি ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট, এজাজ প্যাটেল ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট, রাচিন রাভিন্দ্রা ৩ ওভারে ২৫ রানে ১ উইকেট, বেন সিয়ার্স ৩ ওভারে ২১ রানে ১উইকেট, কোল ম্যাককঞ্চি ৩ ওভারে ২৫ রানে ১ উইকেট নেন।

এর আগে টজে জিতে প্রথমে ব্যাট করে টম ল্যাথানের হাফ সেঞ্চুরির সুবাধে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। টম ল্যাথান ৩৭ বলে ৫০ ও কোল ম্যাককঞ্চি ১০ বলে ১৭ রান করেন।

নিউজিল্যান্ডের উইকেটের পতন: ২১ বলে ২০ রান করে তাসকিনের আঘাতে উইকেট হারান হেনরি নিকলস, নাসুম আহমেদের বলে ৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং আফিফ হোসেনের বলে আউট হওয়ার আগে ৮ বলে ৬ রান করেন, ফিন অ্যালেন ২৪ বলে ৪১ ও রাচিন রাভিন্দ্রা ১২ বলে ১৭ রান করে শরিফুল ইসলামের জোড়া আঘাতের শিকার হন।

বোলিং: তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট, নাসুম আহমেদ ৩ ওভারে ২৫ রান ১ উইকেট, শরিফুল ইসলাম ৪ ওভারে ৪৮ রান ও ২ উইকেট, মাহমুদুল্লাহ ৩ ওভারে ১৭, সৌম্য সরকার ২ ওভারে ১৪ রান, আফিফ হোসাইন ৩ ওভার ১৮ রান ১ উইকেট ও শামীম হোসাইন ১ ওভার ৪ রান দিয়েছেন।

এর আগে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ম তথা শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লেইথাম। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

১ সেপ্টেম্বর থেকে শুরু হয় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজেরম্যাচগুলো হয় যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রাভিন্দ্রা, ফিন অ্যালেন, উইল ইয়ং, টম লেইথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, আজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

আম্পায়ার: আম্পায়ারের দায়িত্বে ছিলেন শরফুদ্দৌলা ও তানভির আহমেদ, থার্ড আম্পায়ার হিসেবে গাজি সোহেল ও ম্যাচ রেফারির দায়িত্বে নাঈমুর রশিদ।

ম্যাচ জয়ের পর পুরস্কার মঞ্চে হাস্যউজ্জ্বল দেখায় নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে। তিনি বলেন, শেষ ম্যাচে জয় পাওয়ায় খুব ভালো লাগছে। আজ আমরা নিখুঁত পারফরম্যান্সের কাছাকাছি এসেছি। এই জয়ে আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে পেরেছি। আশা করি বাংলাদেশ থেকে পাকিস্তান সফরে গিয়ে আরো ভালো করতে পারবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা