খেলা

১১৬ রানেই ৭ উইকেট নেই টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক: ১১৬ রানেই ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। ব্যাটিংয়ে আছেন আফিফ হোসাইন ২৫ বলে ৪২ রান ও শামীম হোসাইন ২ বলে ১ রান। ১৭ ওভারে ১১৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

বাংলাদেশের উইকেটের পতন: নুরুল হাসান ৪ বলে ৪ রানে এজাজ প্যাটেলের বলে আউট হন, স্কট কুগেলেইনের বলে আউট হওয়ার আগে মাহমুদুল্লাহ রিয়াদ ২১ বলে ২৩ রান, মুশফিকুর রহিম ৮ বলে ৩ রান করে রাচিন রাভিন্দ্রার বলে আউট হয়, বেন সিয়ার্সের বলে ২১ বলে ২৩ রান করে আউট হন মুহাম্মদ নাঈম, ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকার ৯ বলে ৪ রান করে কোল ম্যাককঞ্চির বলে আউট হন, ২০ রানে টাইগারদের প্রথম উইকেটের পতন হয়। ১২ বলে ১০ রান করে এজাজ প্যাটেলের বলে আউট হয়েছেন লিটন দাস। ব্যাটিংয়ে আছেন মুহাম্মাদ নাঈম ১৭ বলে ২১ ও সৌম্য সরকার ৭ বলে ৩ রানে।

এর আগে টজে জিতে প্রথমে ব্যাট করে টম ল্যাথানের হাফ সেঞ্চুরির সুবাধে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। টম ল্যাথান ৩৭ বলে ৫০ ও কোল ম্যাককঞ্চি ১০ বলে ১৭ রান করেন।

নিউজিল্যান্ডের রান: ২১ বলে ২০ রান করে তাসকিনের আঘাতে উইকেট হারান হেনরি নিকলস, নাসুম আহমেদের বলে ৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং আফিফ হোসেনের বলে আউট হওয়ার আগে ৮ বলে ৬ রান করেন, ফিন অ্যালেন ২৪ বলে ৪১ ও রাচিন রাভিন্দ্রা ১২ বলে ১৭ রান করে শরিফুল ইসলামের জোড়া আঘাতের শিকার হন।

বোলিং: তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট, নাসুম আহমেদ ৩ ওভারে ২৫ রান ১ উইকেট, শরিফুল ইসলাম ৪ ওভারে ৪৮ রান ও ২ উইকেট, মাহমুদুল্লাহ ৩ ওভারে ১৭, সৌম্য সরকার ২ ওভারে ১৪ রান, আফিফ হোসাইন ৩ ওভার ১৮ রান ১ উইকেট ও শামীম হোসাইন ১ ওভার ৪ রান দিয়েছেন।

এর আগে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ম তথা শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লেইথাম। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

ইতোমধ্যে ৪ ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজেরম্যাচগুলো হয় যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড দলে চোটের কারণে নেই টম ব্লান্ডল। খেলছেন না হ্যামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার। তাদের জায়গায় একাদশে এসেছেন জ্যকব ডাফি, বেন সিয়ার্স ও স্কট কুগেলেইন।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রাভিন্দ্রা, ফিন অ্যালেন, উইল ইয়ং, টম লেইথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, আজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।

দলে এসেছেন সৌম্য সরকার, শামীম হোসেন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন নেই আজকের একাদশে।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

আম্পায়ার: আম্পায়ারের দায়িত্বে আছেন শরফুদ্দৌলা ও তানভির আহমেদ, থার্ড আম্পায়ার হিসেবে গাজি সোহেল ও ম্যাচ রেফারির দায়িত্বে নাঈমুর রশিদ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি

সৌদি আরবে ব্যবসার কথা বলে এক প্রবাসীর ৭০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা