খেলা

‘টি-টুয়েন্টি বিশ্বকাপ’ আয়োজনের দায়িত্ব হারাতে চলেছে ভারত

স্পোর্টস ডেস্ক:

২০২১ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ভারত থেকে কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখনও পর্যন্ত বিশ্বকাপের কর মৌকুফের ব্যবস্থা করতে পারেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই কারণেই এই হুমকি দিয়েছে আইসিসি।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই'কে কড়া ই-মেইল পাঠিয়েছে আইসিসি। জানিয়ে দিয়েছে, ভারত থেকে আয়োজনের দায়িত্ব সরিয়ে নেওয়ার এখতিয়ার আইসিসি'র রয়েছে। ১৮ মে পর্যন্ত কর মৌকুফ নিয়ে বিসিসিআইকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর সময় দেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের জেরে দেশজুড়ে এখনও চতুর্থ দফার লকডাউন চলছে। এই অবস্থায় ৩০ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেছে বিসিসিআই।

কিন্তু আইসিসি কর্মকর্তা জোনাথন হল এক ক্রিকেট ওয়েবসাইটে স্পষ্ট জানিয়েছেন, “বিসিসিআই'এর হাতে অনেক সময় ছিল কর মৌকুফ নিশ্চিত করার জন্য। প্রতিযোগিতার দেড় বছর আগে তা হয়ে যাওয়ার কথা। যা ৩১ ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত ছিল। এখন বোর্ড ৩০ জুন বা লকডাউন শেষ হওয়ার পর্যন্ত সময় চাইছে। যা আইসিসি বিজনেস কর্পোরেশন দিতে রাজি হচ্ছে না।”

এর আগেও কর নিয়ে আইসিসির সঙ্গে সংঘাত বেধেছিল বিসিসিআই'এর সাথে। ২০১৬ সালে ভারতে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপেও কর মৌকুফ করতে ব্যর্থ হয়েছিল বোর্ড। যার ফলে ২০-৩০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল আইসিসি'র। এ বার বোর্ড যদি এটা নিশ্চিত করতে না পারে তা হলে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে আইসিসি'র ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে বলে জানা গেছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা