খেলা

সেই ১ রানের হার নিয়ে মুশফিকের হতাশা

স্পোর্টস ডেস্ক:

খেলায় হার জিত থাকেবেই। এক দল জিতবে, এক দল হারবে এটাই নিয়ম। এটাকে মেনে নিয়ে, অতীতকে ভুলে গিয়ে সামনে এগিয়ে চলেন খেলোয়াড়রা। কিন্তু কিছু মুহূর্ত সবার জীবনেই থাকে যা কখনো চাইলেও ভোলা যায় না। সেই রকমই কিছু মুহূর্ত নিয়ে কথা বলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

চার বছর আগে টি-টুয়েন্টি বিশ্বকাপে মাত্র এক রানের জন্য ভারতের কাছে হারতে হয় বাংলাদেশকে। সেই স্মৃতি যেন আজও ভুলতে পারেননি মুশফিক। চিন্নাস্বামীতে সেই হারটাই তার ক্রিকেট কেরিয়ারের সব চেয়ে হতাশাজনক মুহূর্ত বলে জানিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

শেষ ওভারে জেতার জন্য বাংলাদেশের দরকার ছিল ১১ রান। মুশফিকুর ও মাহমুদুল্লাহ পর পর দু’বলে উইকেট দেওয়ায় শেষ হাসি হাসে ভারত। মুশফিকুর বলেন, ‘‘বেঙ্গালুরুতে হারটা খুবই হতাশাজনক ছিল। তাছাড়া গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে হারটাও ছিল হতাশার।’’

তার দেশ থেকে সাকিব আল হাসান প্রায় নিয়মিতই খেলেছেন আইপিএলে। তবে আইপিএল নিয়ে মুশফিকের কোন হতাশা বা আফসোস নেই বলেই জানান।

তার কথায়, ‘‘দেশের হয়ে খেলার থেকে আইপিএলে খেলা কখনওই বড় হতে পারে না। আইপিএল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। তারকা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলে। এই ধরনের টুর্নামেন্টে খেললে আমিও নিজেকে ভাগ্যবান মনে করতাম। কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করতে পারতাম। তাহলে আমার খেলার মানও বাড়ত। সুযোগ পাইনি বলে অবশ্য কোনও হতাশা নেই।’’

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা