খেলা

যাকে কখনোই বোল্ড করতে পারেননি শোয়েব

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট খেলা দেখেন কিন্তু দ্রুততম গতির বোলার শোয়েব আখতারকে চিনেন না এমন দর্শক বা মানুষ খুঁজে পাওয়া যাবে না।

লম্বা রান-আপ নিয়ে ক্ষীপ্রগতিতে ছুটে আসা তার বোলিং অ্যাকশনই অনেক ব্যাটসম্যানের মনে কাঁপন তুলতো। তার গতির সামনে খেই হারিয়ে কতজন যে বোল্ড হয়েছেন!

তবে এসব ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন ব্যতিক্রম। যাকে কখনও বোল্ড করতে পারেননি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

সেই ব্যাটসম্যানের নামই প্রকাশ করেছেন শোয়েব 'ক্রিকইনফো ভিডিওকাস্টে'। তিনি হলেন ইনজামাম-উল-হক। সাবেক সতীর্থকে কখনোই বোলিংয়ে হারাতে পারেননি শোয়েব।

দীর্ঘ ১০ বছর নেটে বোলিং করেছেন ইনজামামের বিপক্ষে, কিন্তু একবারও তাকে বিট করে বল লাগাতে পারেনি স্টাম্পে। সাবেক পাকিস্তানি পেসারের মতে, অন্য সব ব্যাটসম্যানের চেয়ে তার বল ‘সেকেন্ড’ আগে বুঝতে পারতেন ইনজি।

একসময় সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি’র সঙ্গে গতির লড়াই হতো শোয়েবের। দ্রুতগতির বোলিংয়ে তারা স্টাম্প উড়িয়ে ফেলতেন উইকেটরক্ষকের সামনে। কিন্তু শোয়েব এই দৃশ্যটা কখনোই করতে পারেননি ইনজামামের বিপক্ষে, ‘সত্যি বলতে এই ব্যাটসম্যানটা হলো ইনজামাম। আমার বোলিং অ্যাকশন ব্রেট লির মতো খুব জটিল, কিন্তু ১০ বছর ধরে নেটে তাকে আমি একবারের জন্যও বোল্ড করতে পারিনি তাকে। আমার মনে হয়, সে অন্য ব্যাটসম্যানদের চেয়ে কিছুটা আগে আমার বল বুঝতে পারতো।’

এই জায়গায় মার্টিন ক্রো ও রাহুল দ্রাবিড়ের প্রশংসাও ঝরেছে শোয়েবের কণ্ঠে, ‘মার্টিন ক্রো আমার বল খুব ভালো খেলতো। ও ছিল জাদুকর এবং দুর্দান্ত। ভারতীয় খেলোয়াড়ের মধ্যে বলতে হলে আমি বলব, রাহুল দ্রাবিড় খুবই গোছানো ব্যাটসম্যান ছিল। আর জ্যাক ক্যালিস ছিল অন্যতম সেরা অলরাউন্ডার এবং স্লিপ ফিল্ডার।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা