খেলা

দেশে প্রথম নারী দাবা লীগ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ দাবা ফেডারেশন প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে নারী দাবা লিগ। এর আগে নারী দাবাড়ুরা জাতীয় দাবা ও অন্য আসর খেললেও আলাদা লিগ কখনো অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম নারী দাবাড়ুদের নিয়ে লিগ হচ্ছে। আগামী ৮-১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্টিত হবে মুজিব বর্ষ প্রথম নারী দাবা লিগ।

১০টি দলের অংশগ্রহণে হবে এই নারী দাবা লিগ। দলগুলো হচ্ছে- বাংলাদেশ পুলিশ, শাহিন চেস ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও বসির মেমরিয়াল চেস ক্লাব। এর মধ্যে বাংলাদেশ পুলিশে খেলবেন সেরা দুই মহিলা দাবাড়ু রাণী হামিদ ও শিরিন সুলতানা।

নারী দাবা লিগ কমিটির সদস্য সচিব ও দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদা হক চৌধুরি মলি বলেন, মহিলা দাবাড়ুদের নিয়ে স্বতন্ত্র লিগ হওয়ার প্রয়োজন ছিল আগেই। দাবা ফেডারেশন আন্তরিক উদ্যোগ নিয়েছে। দশটি ক্লাব প্রথমবার অংশ নিচ্ছে। মহিলা দাবার উন্নতি এই লিগ ভূমিকা রাখবে।

নারী দাবা লিগের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৫০ হাজার টাকা। এছাড়া রানার্স আপ দল ৩০ হাজার টাকা ও তৃতীয় স্থান প্রাপ্ত দল পাবে ২০ হাজার টাকা। প্রথমবারের মতো মহিলা দাবা লিগে অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশ, শাহিন চেস ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও বসির মেমরিয়াল চেস ক্লাব।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা